Columbus, ২৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের প্রস্তুতি, ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক চলছে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার শার্শায় নিজামপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজা গ্রেপ্তার সেনবাগে সিএনজিতে তুলে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাই খালিয়াজুরীতে ইউএনও কার্যালয়ে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ স্নিগ্ধতা ছড়ালো মণিপুরী মহারাসলীলার উৎসব কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত শীতের আগমনী বার্তায় যশোরের পুরনো শীতবস্ত্রের ব্যবসা শুরু নওগাঁয় যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে শেয়ারবাজারে চাঙাভাব, তবু প্রশ্ন রয়ে গেছে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ওয়াশিংটনে মুশফিকুল ফজল আনসারীর বাসায় কূটনীতিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া অন্যায়ের মধ্যে পড়ে কি না, খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার
হোম › বাংলাদেশ › স্নিগ্ধতা ছড়ালো মণিপুরী মহারাসলীলার উৎসব

স্নিগ্ধতা ছড়ালো মণিপুরী মহারাসলীলার উৎসব

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৮ এএম, ২৫ নভেম্বর, ২০২৬ 6
স্নিগ্ধতা ছড়ালো মণিপুরী মহারাসলীলার উৎসব
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের কমলগঞ্জে বন‍্যাঢ‍্য আয়োজনের মধ্য দিয়ে বিষ্ণুপ্রিয়ার এই পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলার সূচনা লগ্নে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলার মধ্য দিয়ে শুভারম্ভ হয়। মঙ্গলবার কমলগঞ্জ উপজেলার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপ ও আদমপুরের তেতইগাঁওয়ে এই উৎসবের আয়োজন করা হয়। মহারাসলীলা বুধবার ভোর পর্যন্ত এর ধারাবাহিকতায় ঐতিহ্য ও কৃষ্টিতে অব্যাহত থাকবে।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম মহারাসলীলা। একই সময়ে আদমপুরের তেতইগাঁওয়ে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে শুরু হয়েছে ৪১তম রাস উৎসব।

মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপে মহারাসলীলা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসেছেন। বিদেশি দর্শনার্থীরাও উৎসবে অংশ নিয়েছেন।

মঙ্গলবার রাতে মাধবপুর জোড়া মন্ডপে রাস উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

ঐতিহ্য ও সংস্কৃতি বহনে আগামী প্রজন্মের কাছে পরিচিতি করতে রং-বেরঙের পোশাকের বাহার আর খোল-করতালের ধ্বনিতে উৎসবমুখর হয়ে উঠেছে মণিপুরিপাড়াগুলো। ধর্মীয় রীতিতে রাস উৎসবকে কেন্দ্র করে প্রতিটি মণিপুরিপল্লিতে যেন বইছে আনন্দের জোয়ার আর সেই আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এলাকায় বসেছে জমজমাট গ্রামীণ মেলা। এই বিশাল আয়োজন ও জনসমাগমেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায় এবং সবাই যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আয়োজকেরা জানান, গোষ্ঠলীলা দিয়ে দুপুরে শুরু হয় মহারাসলীলা। গোধূলি পর্যন্ত চলে এ নৃত্য। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বাল্যকাল উপস্থাপন করা হয়। রাত ১১টায় শুরু হয় মহারাসলীলার নৃত্য বা শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ মুল আনুষ্ঠানিকতা। ভোর পর্যন্ত চলবে এ রাসনৃত্য। গোপীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলা কথা, গান ও সুরে তুলে ধরেন শিল্পীরা।

লিংক কপি হয়েছে ✓