অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় ঝুঁকি আছে, কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে তাইওয়ানের সতর্কবার্তা ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল রেকর্ড জোয়ারের শঙ্কায় সান ফ্রান্সিসকো, থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান মেয়রের ভার্জিনিয়ায় হামে এ বছরের প্রথম মৃত্যু, প্রাণ গেল ৫ বছরের কম বয়সী এক শিশুর আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করল ইউরোপ-জাপানের মহাকাশযান বেপিকলম্বো সিয়াটল বিমানবন্দরে যাত্রী ওঠার সময় জেট ব্রিজ থেকে দুজনকে আটক করল মুখোশধারী আইসিই কর্মকর্তারা কংগ্রেসের তদন্তে জবাবের আগে হোয়াইট হাউসের পরামর্শ নিতে হবে সরকারি ঠিকাদারদের: ট্রাম্প জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবার এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ আইওয়ার সেনা গোলাবারুদ কারখানায় সোমবার উড়িয়ে দেওয়া হবে প্রায় ৯,৭০০ পাউন্ড লেড অ্যাজাইড, সীসা-ধুলা নিয়ে উদ্বেগ এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডার এনসিআইসিতে হ্যাকিংয়ের আশঙ্কা, তদন্ত শুরু ব্রঙ্কোসের কিংবদন্তি ও ইএসপিএনের জনপ্রিয় বিশ্লেষক টম জ্যাকসন আর নেই পুনর্গণনার পর হার মানলেন ভার্জিনিয়া ফক্স, নর্থ ক্যারোলাইনায় ৩৩০ ভোটে জয়ী ডেমোক্র্যাট চাক হাবার্ড গর্ভবতী কর্মীদের সুরক্ষা আইন অসাংবিধানিক ঘোষণা মার্কিন আপিল আদালতের, ৯-৮ ভোটে রায় পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক রাহেদ হোসেন, বিএডিসির চেয়ারম্যান রাজা মো. আব্দুল হাই নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
হোম › বাংলাদেশ › নেত্রকোণায় গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দেয়ার চেষ্টা, পেট্রল বোমা নিক্ষেপ

নেত্রকোণায় গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দেয়ার চেষ্টা, পেট্রল বোমা নিক্ষেপ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০৬ পিএম, ২১ নভেম্বর, ২০২৬ 19
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দেয়ার চেষ্টা, পেট্রল বোমা নিক্ষেপ
মামুন রণবীর
মামুন রণবীরনেত্রকোণা জেলার প্রতিনিধি॥

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ব্যাংকটির বিরিশিরি শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মো. শামসুল হক বলেন, গভীর রাতে হঠাৎ রাস্তার দিক থেকে কাচের বোতলে পেট্রলভর্তি একটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এসময় কার্যালয়ের বাইরে আনসার সদস্যরা পাহারায় ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে পেট্রলভর্তি আরও একটি কাচের বোতল পড়ে ছিল, যা বিস্ফোরিত হয়নি।

তিনি আরো বলেন, পেট্রলবোমাটি কার্যালয়ের ভেতরে প্রবেশ না করায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কার্যালয়ের গেটের সামনে রাখা একটি মোটরসাইকেলের পেছনের কিছু অংশ পুড়ে গেছে।

এদিকে শনিবার সকালে জেলা পুলিশ সুপার, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দিবাগত রাত ১টা ৩৪ মিনিটে দুর্বৃত্তরা পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। আনসার সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্প্রতি নেত্রকোণা জেলার ঠাকুরাকোনা, কুমড়ী, মৌগাতি, চল্লিশা, আমতলা ও পূর্বধলার খলিশাউড়াসহ জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অগ্নিকান্ডে বিভিন্ন শাখা ক্ষতিগ্রস্ত হয়।

লিংক কপি হয়েছে ✓