অনলাইন, ২৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
১২ দিনের সফরে বাংলাদেশে শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফারিদা শহীদ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানীতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৬ কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০ বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় ছাত্রদলের সাবেক নেতাকে ‘ছাত্রলীগ নেতা’ দেখানোর অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান গ্রেপ্তার রূপপুর প্রকল্পের আবাসিক ভবন থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন এনসিপির পর জামায়াতের সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী বিএনপিতে ফেরার কোনো আবেদন করিনি, ফেরার কারণও দেখি না: রুমিন ফারহানা হিন্দু নিপীড়নের ‘ভুয়া গল্প’ ফেঁদে সীমান্তে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের উগ্রবাদী সংগঠন: এনসিপি তরবারির সঙ্গে গর্দানের সংলাপ চলবে না: চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে নাসীরুদ্দীন পাটওয়ারী পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ
হোম › বাংলাদেশ › নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ

নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৫ পিএম, ০৯ অক্টোবর, ২০২৬ 110
নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের কুলাউড়ায় মনু রেলস্টেশন সংলগ্ন রেললাইনের পাশ থেকে জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলো মঙ্গলবার ৬ অক্টোবর ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার তিন দিন পর শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।


​নিহত জুবায়ের ইসলাম জুবেল কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের কাছিম আলী ও মোছাঃ জয়রুন বেগম দম্পতির ছেলে।


পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশ্যে ট্রেনে রওয়ানা হয় জুবেল। রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।


পরিবারের সদস্যরা জানান, সময়মতো বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনেরা। তাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের নম্বরসহ সহযোগিতা চেয়ে পোস্ট দেওয়া হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির মধ্যেই শুক্রবার সকাল ১০টার দিকে মনু রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।


খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


​বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলে জানা যায়, রেললাইনের স্লিপার থেকে প্রায় ২৫ ফুট দূরত্বে মরদেহটি পাওয়া যাওয়ায় ঘটনাস্থলটি রেলওয়ে থানার আওতাভুক্ত নয়। বিষয়টি কুলাউড়া থানা-পুলিশের অধীনে রয়েছে।


এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে জুবায়েরের মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লিংক কপি হয়েছে ✓
ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন ◷ ১০ ঘণ্টা ৫৮ মিনিট আগে শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ◷ ১৫ ঘণ্টা ৩৭ মিনিট আগে বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী ◷ ১৫ ঘণ্টা ৩৮ মিনিট আগে নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ◷ ১৫ ঘণ্টা ৩৮ মিনিট আগে যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা ◷ ১৫ ঘণ্টা ৩৮ মিনিট আগে কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত ◷ ১৫ ঘণ্টা ৩৮ মিনিট আগে