অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়া-যুক্তরাজ্যের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নিউইয়র্কের ব্রুকলিনে ভবনধসে নিহত অন্তত ৮, আহতদের মধ্যে ৭ শিশু ৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার পদে লড়বেন ৪৪ হাজার ৬৩৫ চিকিৎসক, প্রিলিমিনারি ১১ ডিসেম্বর বিশেষ প্রতিবেদন: নভেম্বরেও থামছে না ডেঙ্গু, বছরে মৃত্যু ৪৮১, হাসপাতালে ভর্তি দেড় লাখ ছাড়াল শীতের শুষ্কতা আসার আগেই ত্বকের যত্নে মেনে চলুন এই ৯ কৌশল মহাকাশে সফলভাবে চালু গুগলের এআই চিপ, স্যাটেলাইট থেকে লিখল কবিতা শাহরুখের ‘কিং’ দেশের প্রেক্ষাগৃহে আনতে তথ্য মন্ত্রণালয়ে আবেদন সম্পাদকীয়: ক্যাম্পাসে ককটেল, রাজপথে আগুন—আগুন-সন্ত্রাসের রাজনীতি রুখতেই হবে গাজার ত্রাণ কার্যক্রম দেখতে রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন ডেমোক্র্যাটদের পরিকল্পিত তদন্তে ‘সুস্পষ্ট অপরাধের’ হুঁশিয়ারি হোয়াইট হাউসের ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটনের জিমে গোলাগুলি: নিহত ১, আহত ৪, বন্দুকধারীও মৃত সাংবাদিক অরিত্রের মুক্তিতে আন্তর্জাতিক সহায়তা চেয়ে সিপিজেকে বিএমএসএফের চিঠি লেবাননে ১০ লাখের বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে: জাতিসংঘ শেয়ারে ৮ শতাংশ ধস, জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছে এনভিডিয়ার বোর্ড
হোম › আমেরিকা › নিউইয়র্কের ব্রুকলিনে ভবনধসে নিহত অন্তত ৮, আহতদের মধ্যে ৭ শিশু

নিউইয়র্কের ব্রুকলিনে ভবনধসে নিহত অন্তত ৮, আহতদের মধ্যে ৭ শিশু

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১২ নভেম্বর, ২০২৬ 30
নিউইয়র্কের ব্রুকলিনে ভবনধসে নিহত অন্তত ৮, আহতদের মধ্যে ৭ শিশু
NYVB
ডেস্ক রিপোর্ট

নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় একটি তিনতলা ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন, যাঁদের মধ্যে সাতটি শিশু রয়েছে এবং চারজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে বেডফোর্ড অ্যাভিনিউয়ের ২৬২৫ নম্বর ঠিকানার ভবনটি ধসে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ফাইভ নিউইয়র্ক জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আবাসিক ও বাণিজ্যিক মিশ্র ব্যবহারের ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার দিকে ধসে পড়ে, এতে বাসিন্দা ও নির্মাণশ্রমিকেরা আটকা পড়েন। মেয়র জোহরান মামদানি জানান, প্রথম জরুরি ফোন পাওয়ার এক মিনিটের মধ্যেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিনিয়োর উদ্ধার অভিযানকে “বিপজ্জনক ও বীরত্বপূর্ণ কাজ” বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটি “অত্যন্ত সুশৃঙ্খল ও পরিকল্পিত একটি প্রক্রিয়া”। দ্বিতীয় দফা ধস এবং বৃষ্টিতে ধ্বংসস্তূপ ভারী কাদায় পরিণত হওয়ার আশঙ্কায় সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ধ্বংসস্তূপে কেউ আটকা আছেন কি না, তা খুঁজতে ড্রোনও ব্যবহার করা হয়েছে।

ভবনধসের কারণ এখনো জানা যায়নি। এর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ভূমিকা রেখেছে কি না, তা তদন্ত করছে ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেসের কার্যালয়।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় ফ্ল্যাটবুশ ওয়াইএমসিএতে একটি সহায়তা কেন্দ্র খুলেছে সিটি কর্তৃপক্ষ। ফ্ল্যাটবুশ এলাকায় বহু অভিবাসী ও আফ্রো-ক্যারিবীয় পরিবারের বসবাস।

সূত্র: ফক্স ফাইভ নিউইয়র্ক, আল জাজিরা

ছবি: এএফপি

লিংক কপি হয়েছে ✓
ডেমোক্র্যাটদের পরিকল্পিত তদন্তে ‘সুস্পষ্ট অপরাধের’ হুঁশিয়ারি হোয়াইট হাউসের ডেমোক্র্যাটদের পরিকল্পিত তদন্তে ‘সুস্পষ্ট অপরাধের’ হুঁশিয়ারি হোয়াইট হাউসের ◷ ৩ ঘণ্টা ২৫ মিনিট আগে হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটনের জিমে গোলাগুলি: নিহত ১, আহত ৪, বন্দুকধারীও মৃত হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটনের জিমে গোলাগুলি: নিহত ১, আহত ৪, বন্দুকধারীও মৃত ◷ ৩ ঘণ্টা ২৭ মিনিট আগে অজ্ঞাত সৈনিকের সমাধিতে হেগসেথের সফরসঙ্গীদের ভর্ৎসনা করলেন প্রহরী অজ্ঞাত সৈনিকের সমাধিতে হেগসেথের সফরসঙ্গীদের ভর্ৎসনা করলেন প্রহরী ◷ ৭ ঘণ্টা ১৯ মিনিট আগে মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পরও সিনেটে রিপাবলিকান নেতা পুনর্নির্বাচিত জন থুন মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পরও সিনেটে রিপাবলিকান নেতা পুনর্নির্বাচিত জন থুন ◷ ৭ ঘণ্টা ১৯ মিনিট আগে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০০০ কোটি ডলারের মানহানির মামলা চলবে: মার্কিন আদালত বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০০০ কোটি ডলারের মানহানির মামলা চলবে: মার্কিন আদালত ◷ ২০ ঘণ্টা ৫০ মিনিট আগে পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাটদের ‘ট্রাইফেক্টা’: ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার অঙ্গীকার গভর্নর শাপিরোর পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাটদের ‘ট্রাইফেক্টা’: ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার অঙ্গীকার গভর্নর শাপিরোর ◷ ১ দিন আগে