Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত আবারও কমল সোনার দাম, ভরিতে ২,৭৪১ টাকা; ২২ ক্যারেট এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের অজিত দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানকে মার্কিন আদালতের সমন, ‘বিদ্বেষপূর্ণ’ বলল ভারত শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল পরওয়ারের জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর, ভ্রমণ নিষেধাজ্ঞা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার ফল মেনে নেওয়ার কথা বলেও এখন মধ্যবর্তী নির্বাচন ‘সৎ’ ছিল কি না প্রশ্ন তুললেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস
হোম › বাংলাদেশ › নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বাপুসের প্রথম গোপন ব্যালটের নির্বাচন। সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না।

নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বাপুসের প্রথম গোপন ব্যালটের নির্বাচন। সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 91
নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বাপুসের প্রথম গোপন ব্যালটের নির্বাচন। সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না।

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি॥


বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মদিনা লাইব্রেরির স্বত্বাধিকারী মহি উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মুন্না বুক সেন্টারের স্বত্বাধিকারী এএইচএম মান্নান মুন্না নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মায়া বুক সেন্টারের স্বত্বাধিকারী সঞ্জীব চন্দ্র শীল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বসুরহাটের একটি চাইনিজ রেস্টুরেন্টে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জের পুস্তক প্রকাশক ও বিক্রেতারা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


নির্বাচন পরিচালনা করেন বাপুস নোয়াখালী জেলা শাখার সহসভাপতি মুনিরুল হক মুরাদ, সাধারণ সম্পাদক দীপংকর চক্রবর্তী, কোষাধ্যক্ষ মো. ওবায়দুল হক জুয়েল, সহসভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দোহা লিটন, আবু নাছের, জাকির হোসেন জুয়েল, মোহাম্মদ রহমত উল্যাহ এবং সদস্য আবদুস সামাদ আসিফ।


সংশ্লিষ্টরা জানান, কোম্পানীগঞ্জ উপজেলা শাখায় এর আগে বাপুসের কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথমবারের মতো গোপন ব্যালটে ভোটের মাধ্যমে তিন বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে। প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে পুস্তক ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


নির্বাচন সংশ্লিষ্টদের মতে, ভোটের মাধ্যমে কমিটি গঠনের ফলে সংগঠনের সদস্যদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে পুস্তক ব্যবসায়ীদের পেশাগত স্বার্থ, পারস্পরিক সমন্বয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা তৈরি হয়েছে।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না বলেন, “ভোটারদের ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোট আমার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে একটি বড় দায়িত্ব। ভোটাররা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”


তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে সংগঠন বড়। তাই নবনির্বাচিত কমিটির সব নেতৃবৃন্দ ও বাপুসের সম্মানিত সদস্যদের সঙ্গে নিয়ে সংগঠনের ঐক্য, মর্যাদা ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় কাজ করতে চাই।”


নবনির্বাচিত কমিটির নেতৃত্বে কোম্পানীগঞ্জের পুস্তক ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক বিভিন্ন সমস্যা নিয়ে সমন্বিতভাবে কাজ করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

লিংক কপি হয়েছে ✓
গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত ◷ ১ ঘণ্টা ৫০ মিনিট আগে টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের ◷ ৩ ঘণ্টা ২৭ মিনিট আগে কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক ◷ ৬ ঘণ্টা ২১ মিনিট আগে রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার ◷ ৭ ঘণ্টা ২৮ মিনিট আগে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ শিক্ষার্থী ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ শিক্ষার্থী ◷ ১০ ঘণ্টা ১৩ মিনিট আগে ধানমন্ডি ৩২ নম্বরে চিরকুটসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, ৩ নম্বরে আরও দুটি ধানমন্ডি ৩২ নম্বরে চিরকুটসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, ৩ নম্বরে আরও দুটি ◷ ১০ ঘণ্টা ১৭ মিনিট আগে