Columbus, ০২ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ জুলাই ২০২৪-এর হত্যাকাণ্ডে বিজিবির ভূমিকা নিয়ে নেত্র নিউজের অনুসন্ধান: কমান্ড পর্যায়ের দায় নিয়ে নতুন প্রশ্ন কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকার্প ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মুছাপুর ক্লোজার: উপকূলীয় জনপদ রক্ষা ও কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো কোম্পানীগঞ্জে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি নওগাঁয় খ্রিস্টান ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকার অবৈধ মশারি ও রিং জাল ধ্বংস করা হয়েছে নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা ২০২৮ সালে আসছে নতুন মার্কিন পাসপোর্ট: ‘Flight of the Eagle’ নকশায় বড় পরিবর্তন আড়াই লাখের বেশি মার্কিন ভিসা বাতিল: অপরাধ, ভিসার শর্ত ভঙ্গ ও অভিবাসনব্যবস্থা অপব্যবহারের অভিযোগে ব্যাপক অভিযান সেনবাগে আবুল খায়ের মোল্লার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি কুড়িগ্রামে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন
হোম › শিক্ষা › পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ

পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:০৩ এএম, ০২ অক্টোবর, ২০২৬ 12
পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ

মুহাম্মদ আকতার উদ্দিন

প্রতিনিধি ॥


পটিয়া: পটিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের বিশেষ সুযোগ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, আনন্দ ও বিনোদনের কথা বিবেচনা করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


এরই ধারাবাহিকতায় আজ দারুল হিকমা মাদ্রাসার ১০ জন শিক্ষার্থী নাহার পার্কে বিনা মূল্যে সব রাইডার ভ্রমণের সুযোগ পেয়েছে। মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে শিক্ষার্থীরা পার্কে গিয়ে আনন্দঘন সময় কাটায়।


নাহার পার্কের চেয়ারম্যান জনাব জসিম স্যারের বিশেষ উপহার ও সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য এ বিনা মূল্যে ভ্রমণের ব্যবস্থা করা হয়। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন।


মুহাম্মদ আকতার উদ্দিন জানান, পটিয়া উপজেলার যেকোনো মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করতে পারবে। কোনো মাদ্রাসার শিক্ষার্থীরা নাহার পার্কে বেড়াতে যেতে চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আনন্দ ও বিনোদনের সুযোগ করে দিতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ।


তিনি এ উদ্যোগে আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য নাহার পার্কের চেয়ারম্যান জনাব জসিম স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।