অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › শিক্ষা › নোয়াখালী-ফেনীতে ১০ হাজার শিক্ষার্থীর উদয় এইডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালী-ফেনীতে ১০ হাজার শিক্ষার্থীর উদয় এইডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:১৫ এএম, ১৩ নভেম্বর, ২০২৬ 15
নোয়াখালী-ফেনীতে ১০ হাজার শিক্ষার্থীর উদয় এইডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

নোয়াখালী ও ফেনী জেলার চার উপজেলায় ১০ হাজার শিক্ষার্থীকে নিয়ে উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ এবং ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কোম্পানীগঞ্জের বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় ও বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, চার উপজেলার ১১টি কেন্দ্রে মোট ১০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। মেধার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ—দুই বিভাগে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। গত বছর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে মামুনুর রশীদ মামুন বলেন, বড় স্বপ্ন দেখতে হবে এবং দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। আত্মবিশ্বাস, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব।

উল্লেখ্য, অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের গ্রামের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে। এ সময় বামনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম কামাল উদ্দিনসহ বৃত্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি কার্যক্রমের পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, ঈদ উপহার বিতরণ এবং বিভিন্ন সামাজিক, মানবিক ও ক্রীড়া কর্মসূচিতেও সহায়তা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যুক্তিবোধ, নেতৃত্ব, সৃজনশীলতা, খেলাধুলা ও মানবিক মূল্যবোধ বিকাশে এ ধরনের সমন্বিত উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রমের দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য ধারাবাহিকতা, স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডের সমন্বিত এ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হলে বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

লিংক কপি হয়েছে ✓