অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › শিক্ষা › সেনবাগে ৭৩০ শিক্ষার্থী নিয়ে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সেনবাগে ৭৩০ শিক্ষার্থী নিয়ে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৩ নভেম্বর, ২০২৬ 58
সেনবাগে ৭৩০ শিক্ষার্থী নিয়ে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

নোয়াখালীর সেনবাগে কিশোর কন্ঠ ফাউন্ডেশন নোয়াখালী জেলা উত্তরের উদ্যোগে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাতটি হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় সেনবাগ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির মোট ৭৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ১০০ নম্বরের প্রশ্নপত্রে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পায়।

আয়োজকরা জানান, নোয়াখালী জেলার সাতটি উপজেলায় এবারই প্রথম কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে একই সময়ে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে সেনবাগেও ব্যাপক শিক্ষার্থী অংশগ্রহণে পরীক্ষাটি আয়োজন করা হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সাবেক কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক ও বর্তমান উপজেলা যুব বিভাগের সভাপতি হারুনুর রশিদ রুবেল, নোয়াখালী জেলার সাবেক সভাপতি নুরুল হুদা মিলন, নোয়াখালী জেলা উত্তরের সাবেক সভাপতি দাউদ ইসলাম, পরীক্ষা কেন্দ্রের সদস্য সচিব ও অর্থ সম্পাদক মুশফিকুজ্জামান তামিম এবং সেনবাগ পৌর যুব শাখার সভাপতি আলাউদ্দিন আলো। এ সময় আয়োজক কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, পরীক্ষায় শ্রেণিভিত্তিক মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। প্রথম স্থান অর্জনকারীকে একটি ট্যাব, দ্বিতীয় স্থান অর্জনকারীকে নগদ অর্থসহ ক্রেস্ট ও পরীক্ষার সনদ দেওয়া হবে।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

লিংক কপি হয়েছে ✓