অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফুল হাতে পুলিশ, শান্তিতে নোবেল!—আইনশৃঙ্খলা বাহিনীর ‘সংযম’ নিয়ে জুলকারনাইন সায়েরের ব্যঙ্গাত্মক পোস্ট অভিবাসন চেক-ইনে আইসের হাতে আটক ৮ বছরের হাইতিয়ান শিশু অবশেষে মুক্ত মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের সামিরা খান মাহি জোহানেসবার্গ টেস্টে বৃষ্টির বাধা, তৃতীয় দিন শেষে ১৪ রানে এগিয়ে বাংলাদেশ; লিটনের রেকর্ড লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত "জয় বাংলা" স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে তিন ঘণ্টায় চার বাসে আগুন, আতঙ্কে নগরবাসী নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ
হোম › বাংলাদেশ › ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৭ নভেম্বর, ২০২৬ 43
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে মিছিল ঘিরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একপর্যায়ে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজু মোল্লার ওপর হামলা চালানো হয়।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ মিয়া জানান, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করেন, ১০০-১৫০ জন আওয়ামী লীগ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিলেন, তাঁরাই রাজু মোল্লার ওপর হামলা করেন। এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কারও বক্তব্য পাওয়া যায়নি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর রাত ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓