নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় একটি কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, প্যান্ট পরা এক যুবক রেললাইনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যাচ্ছেন।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গ্রাম পুলিশের সদস্যরা তা নিভিয়ে ফেলেন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেছে। আগুনে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা কালো হওয়া ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এর আগেও জেলায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ছবি: ভিডিও থেকে নেওয়া





