অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
অভিবাসন চেক-ইনে আইসের হাতে আটক ৮ বছরের হাইতিয়ান শিশু অবশেষে মুক্ত মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের সামিরা খান মাহি জোহানেসবার্গ টেস্টে বৃষ্টির বাধা, তৃতীয় দিন শেষে ১৪ রানে এগিয়ে বাংলাদেশ; লিটনের রেকর্ড লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত "জয় বাংলা" স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে তিন ঘণ্টায় চার বাসে আগুন, আতঙ্কে নগরবাসী নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা
হোম › বাংলাদেশ › রাজধানীতে তিন ঘণ্টায় চার বাসে আগুন, আতঙ্কে নগরবাসী

রাজধানীতে তিন ঘণ্টায় চার বাসে আগুন, আতঙ্কে নগরবাসী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৭ নভেম্বর, ২০২৬ 26
রাজধানীতে তিন ঘণ্টায় চার বাসে আগুন, আতঙ্কে নগরবাসী

রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে, বাড্ডা লিংক রোড ও রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে প্রায় তিন ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান জানান, রাত ৯টা ২৫ মিনিটের দিকে তিতুমীর কলেজের সামনে অলিফ পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারা আগুন দিয়েছে, সে বিষয়েও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সোমবার দুপুর থেকে ২৪ ঘণ্টায় রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓