অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
অভিবাসন চেক-ইনে আইসের হাতে আটক ৮ বছরের হাইতিয়ান শিশু অবশেষে মুক্ত মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের সামিরা খান মাহি জোহানেসবার্গ টেস্টে বৃষ্টির বাধা, তৃতীয় দিন শেষে ১৪ রানে এগিয়ে বাংলাদেশ; লিটনের রেকর্ড লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত "জয় বাংলা" স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে তিন ঘণ্টায় চার বাসে আগুন, আতঙ্কে নগরবাসী নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা
হোম › বাংলাদেশ › গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৭ নভেম্বর, ২০২৬ 26
গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা বাড়িটি সাবেক মন্ত্রীর পুরোনো টিনশেড বাসভবন, যা ভাড়া দেওয়া ছিল। পাশেই তাঁর একটি আটতলা ভবন রয়েছে, তবে আগুনে সেটি ক্ষতিগ্রস্ত হয়নি। কারা আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓