মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের সামিরা খান মাহি
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৩:৪৩ পিএম,
১৭ নভেম্বর, ২০২৬
34
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতায় অংশ নিতে গত ৮ নভেম্বর তিনি পুয়ের্তো রিকোয় যান।
প্রতিযোগিতার ভোট পর্বে সপ্তাহ শেষের হিসাবে শীর্ষে রয়েছেন মাহি। সামগ্রিক ভোটে তিনি বর্তমানে তৃতীয় অবস্থানে, তাঁর পয়েন্ট ৭৮ কোটি ৮০ লাখ।
মাহি বলেন, "স্বপ্ন, আশা, কঠোর পরিশ্রম আর লাখো মানুষের ভালোবাসা নিয়ে আমার এই যাত্রা। নিজের দেশের গর্ব ও মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি প্রস্তুত। আমাকে এগিয়ে নিতে আপনাদের ভোট দরকার।"
প্রতিযোগিতার ব্যস্ত সূচির কারণে দিনে মাত্র দুই-তিন ঘণ্টা ঘুমাচ্ছেন বলেও জানিয়েছেন মাহি।
ছবি: সংগৃহীত





