Columbus, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মৌলভীবাজার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা নোয়াখালী'র কোম্পানীগঞ্জে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে দুই তরুণ আহত নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বাপুসের প্রথম গোপন ব্যালটের নির্বাচন। সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না। কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সেনবাগে এতিম-অসহায় ও কোরআনের পাখিদের একবেলা মেহমানদারি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের স্বীকার ভূমি সহকারী কর্মকর্তা মাসুদ আলম নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে আরও দুই বিষয় দৌলতপুরে যুবককে পিটিয়ে আহত ও চুল কাটার ঘটনা, চুরির অপবাদ নাকি পূর্বশত্রুতা । ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী সমঝোতার পর বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাংগঠনিক প্রক্রিয়া কোন পর্যায়ে? কোম্পানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে স্বজনদের মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
হোম › বাংলাদেশ › ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী

ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 3
ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা  হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী

মোঃ আখতারুজ্জামান

ঢাকা প্রতিনিধি:


স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা জনগণের সত্যিকার ভোটের প্রতিফলিত করে নির্বাচিত হয়ে সরকারে এসেছি। আমাদের শক্তি হলো জনগণের শক্তি। গুটি কয়েকজন লোক মিথ্যার ও ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করবেন সেটা কিন্তু আমরা হতে দিবো না।


তিনি আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশ উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ, দুস্থ ব্যক্তিদের আর্থিক সহযোগিতা, সম্প্রতি মৃত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতা ও ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


এসময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সংবাদপত্র ও ফেসবুকের স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো কোনো গোষ্ঠী আছে যাদের নেত্রী এবং যারা তাদের ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। তারা শৃঙ্খলা ভঙ্গ করে সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে সত্যের বদলে মিথ্যা প্রচার করছেন। আর এসব যেন তারা না করতে পারে, সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।


মন্ত্রী বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নকে মূখ্য বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে গ্রামের নারীদের জন্য, বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। ইনশাল্লাহ, আগামী কয়েক মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করবো।


মন্ত্রী আরও বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা আইনের রাজনীতি করি। কিন্তু যারা আইনের অপব্যবহার করবে তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।


এসময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পলাশ বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।


#