অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় ঝুঁকি আছে, কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে তাইওয়ানের সতর্কবার্তা ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল রেকর্ড জোয়ারের শঙ্কায় সান ফ্রান্সিসকো, থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান মেয়রের ভার্জিনিয়ায় হামে এ বছরের প্রথম মৃত্যু, প্রাণ গেল ৫ বছরের কম বয়সী এক শিশুর আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করল ইউরোপ-জাপানের মহাকাশযান বেপিকলম্বো সিয়াটল বিমানবন্দরে যাত্রী ওঠার সময় জেট ব্রিজ থেকে দুজনকে আটক করল মুখোশধারী আইসিই কর্মকর্তারা কংগ্রেসের তদন্তে জবাবের আগে হোয়াইট হাউসের পরামর্শ নিতে হবে সরকারি ঠিকাদারদের: ট্রাম্প জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবার এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ আইওয়ার সেনা গোলাবারুদ কারখানায় সোমবার উড়িয়ে দেওয়া হবে প্রায় ৯,৭০০ পাউন্ড লেড অ্যাজাইড, সীসা-ধুলা নিয়ে উদ্বেগ এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডার এনসিআইসিতে হ্যাকিংয়ের আশঙ্কা, তদন্ত শুরু ব্রঙ্কোসের কিংবদন্তি ও ইএসপিএনের জনপ্রিয় বিশ্লেষক টম জ্যাকসন আর নেই পুনর্গণনার পর হার মানলেন ভার্জিনিয়া ফক্স, নর্থ ক্যারোলাইনায় ৩৩০ ভোটে জয়ী ডেমোক্র্যাট চাক হাবার্ড গর্ভবতী কর্মীদের সুরক্ষা আইন অসাংবিধানিক ঘোষণা মার্কিন আপিল আদালতের, ৯-৮ ভোটে রায় পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক রাহেদ হোসেন, বিএডিসির চেয়ারম্যান রাজা মো. আব্দুল হাই নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
হোম › বাংলাদেশ › প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক

প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৪ এএম, ০৮ অক্টোবর, ২০২৬ 48
প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক কায়সারুজ্জামানের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশ তাঁকে আটক করেছে। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন বলে জানা গেছে। একই ঘটনায় কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের সরকার খানের মেয়ে কথিত প্রেমিকা হিসেবে পরিচিত এনি পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।


​স্থানীয় সূত্র ও অভিভাবকদের অভিযোগ, বিবাহিত এবং স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও শিক্ষক কায়সারুজ্জামান দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানের এক নারী শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন। পরবর্তীতে সুযোগ বুঝে ওই শিক্ষার্থীকে নিয়ে তিনি পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।


জানা গেছে, এ ঘটনায় কায়সারুজ্জামানের প্রথম স্ত্রী আইনি পদক্ষেপ নেন এবং মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ কায়সারুজ্জামানকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে। তাঁর নিজ বাড়ি কালাই থানা এলাকায়। পরে তাঁকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন বলে জানা গেছে।


​এদিকে মামলায় সংশ্লিষ্ট প্রেমিকা হিসেবে পরিচিত এনি বর্তমানে পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাঁকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।


​স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক ও অভিভাবকের অভিযোগ, কায়সারুজ্জামানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণ ও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।


​অভিভাবকদের অভিযোগ,পূর্বের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে বর্তমান পরিস্থিতি হয়তো তৈরি হতো না। তারা আরও অভিযোগ করেন. প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক


গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে বর্তমান পরিস্থিতি হয়তো তৈরি হতো না। তারা আরও অভিযোগ করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফজলুর রহমান চৌধুরী এবং সহকারী শিক্ষক সুহেল মিয়ার কাছে পূর্বের অভিযোগগুলোর বিষয়ে অবগত করা হলেও তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দুই শিক্ষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


​একজন ক্ষুব্ধ অভিভাবক বলেন, “আমরা শিক্ষকদের ওপর আস্থা রেখে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই। কোনো শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।”

​মহতোচ্ছিন আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কুলাউড়া অঞ্চলের একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের ভাষ্য, প্রতিষ্ঠানটির অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে একজন শিক্ষকের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের কারণে প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

লিংক কপি হয়েছে ✓