Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › বাংলাদেশ › স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১৮ এএম, ০৮ অক্টোবর, ২০২৬ 2
স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি॥


সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ও পোস্টকে ঘিরে বিতর্কের মধ্যেও থেমে নেই শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম। প্রসূতি সেবা, স্বাভাবিক প্রসব, সিজারিয়ান অপারেশন, নারী স্বাস্থ্য ও ক্যান্সার স্ক্রিনিংসহ বিভিন্ন সেবায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।


৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এই কর্মকর্তার দায়িত্বকালীন সময়ে ২০২৫ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ১৫ মাসে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ হাজার ৭২৬টি স্বাভাবিক প্রসব এবং ১১৩টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।


প্রসূতি সেবায় বড় অগ্রগতি:

হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর ডা. সিনথিয়া তাসমিনের উদ্যোগ ও সমন্বয়ে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে গাইনি কনসালটেন্ট এনে সপ্তাহে একদিন সিজারিয়ান কার্যক্রম পুনরায় চালু করা হয়। ফলে উপজেলা পর্যায়ের সরকারি এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি মায়েদের সেবার পরিধি আরও বেড়েছে। স্বাভাবিক প্রসবের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে সিজারিয়ান সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, এত বিপুলসংখ্যক প্রসূতি মাকে সেবা দিতে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হয়েছে। এ কার্যক্রমে প্রশাসনিক তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।

ক্যান্সার স্ক্রিনিংয়ে সিলেট বিভাগে সেরা শ্রীমঙ্গল

নারী স্বাস্থ্যসেবার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্য পেয়েছে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।


জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে জনসংখ্যাভিত্তিক স্ক্রিনিং এবং ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং ব্যবস্থায় বিশেষ পারফরম্যান্সের জন্য ২০২৬ সালে সিলেট বিভাগের জেলা-ভিত্তিক সেরা স্ক্রিনিং পারফরম্যান্সের স্বীকৃতি অর্জন করেছে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মাঠপর্যায়ে নারীদের স্ক্রিনিংয়ের আওতায় আনা এবং নারী স্বাস্থ্যসেবা কার্যক্রমকে গতিশীল করতে হাসপাতালের পুরো টিমের পাশাপাশি প্রশাসনিক সমন্বয় ও তদারকির বিষয়টি গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাইবার বুলিংয়ের অভিযোগে থানায় জিডি:

স্বাস্থ্যসেবার এসব কার্যক্রমের পাশাপাশি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. সিনথিয়া তাসমিনকে নিয়ে বিভিন্ন অভিযোগ ও পোস্ট প্রকাশের ঘটনায় নতুন করে আলোচনায় আসে তাঁর নাম।


এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ডা. সিনথিয়া তাসমিনের দাবি,তাঁর ব্যক্তিগত ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। এতে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।


ডা. সিনথিয়া তাসমিন বলেন, তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু ক্ষেত্রে গণমাধ্যমে যে অভিযোগ ও বক্তব্য প্রচার করা হচ্ছে, সেগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি দেশের আইন ও চলমান পুলিশি তদন্তের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। সুষ্ঠু তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, “মাঠপর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, বিশেষ করে প্রসূতি মায়েদের সেবা ও বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্পেইন সফল করতে আমি ও আমার পুরো টিম দিনরাত কাজ করে যাচ্ছি। এ ধরনের অপপ্রচার আমাদের কাজের গতিকে থামিয়ে দিতে পারবে না।”

স্বাস্থ্যসেবাই অগ্রাধিকার:

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমিত জনবল ও নানান বাস্তবতার চ্যালেঞ্জের মধ্যেও চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।


একদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে, অন্যদিকে হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা, প্রসূতি সেবা, সিজারিয়ান কার্যক্রম, নারী স্বাস্থ্য ও ক্যান্সার স্ক্রিনিংয়ের মতো গুরুত্বপূর্ণ সেবা চালু রয়েছে।


ডা. সিনথিয়া তাসমিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তে প্রকৃত ঘটনা স্পষ্ট হওয়ার পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান জনসেবামূলক কার্যক্রমও নির্বিঘ্নে সাধারণ মানুষসহ সকল নাগরিকদের জন্য স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকবে।