Columbus, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মৌলভীবাজার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা নোয়াখালী'র কোম্পানীগঞ্জে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে দুই তরুণ আহত নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বাপুসের প্রথম গোপন ব্যালটের নির্বাচন। সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না। কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সেনবাগে এতিম-অসহায় ও কোরআনের পাখিদের একবেলা মেহমানদারি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের স্বীকার ভূমি সহকারী কর্মকর্তা মাসুদ আলম নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে আরও দুই বিষয় দৌলতপুরে যুবককে পিটিয়ে আহত ও চুল কাটার ঘটনা, চুরির অপবাদ নাকি পূর্বশত্রুতা । ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী সমঝোতার পর বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাংগঠনিক প্রক্রিয়া কোন পর্যায়ে? কোম্পানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে স্বজনদের মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
হোম › বাংলাদেশ › সেনবাগে এতিম-অসহায় ও কোরআনের পাখিদের একবেলা মেহমানদারি

সেনবাগে এতিম-অসহায় ও কোরআনের পাখিদের একবেলা মেহমানদারি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 1
সেনবাগে এতিম-অসহায় ও কোরআনের পাখিদের একবেলা মেহমানদারি

মোহাম্মদ উল্যা

নোয়াখালী প্রতিনিধি॥


নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় এতিম, অসহায় ও কোরআন শিক্ষার্থী শিশুদের জন্য একবেলা মেহমানদারির আয়োজন করা হয়েছে।


শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে নোয়াখালী সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এ মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার এতিম-অসহায় শিক্ষার্থী ও কোরআন শিক্ষার্থীরা অংশ নেয়।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের সহযোগিতা ও মানবিক উদ্যোগের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ মেহমানদারির আয়োজন করা হয়েছে। একবেলা খাবারের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।


অনুষ্ঠানের অর্থায়ন করেন নোয়াখালী সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ও সৌদি আরবের দাম্মাম প্রবাসী মো. মহিউদ্দিন।


আয়োজকরা বলেন, প্রবাসে থেকেও দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


স্থানীয়রা জানান, এতিম ও অসহায় শিশুদের জন্য এ ধরনের উদ্যোগ শুধু একবেলার খাবারের ব্যবস্থা নয়; বরং তাদের প্রতি সমাজের দায়িত্ববোধ ও মানবিকতারও বহিঃপ্রকাশ। সমাজের বিত্তবান ও প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে এমন কার্যক্রম আরও সম্প্রসারিত হলে সুবিধাবঞ্চিত শিশুরা উপকৃত হবে।