Columbus, ১০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গোৎসব নির্বিঘ্নে করতে প্রস্তুতিমূলক সভা লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ, বাড়বে চালকদের আয় : প্রতিমন্ত্রী অমিত যশোর কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, শনাক্ত হয়নি আসামির। কুষ্টিয়ার কুমারখালীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ নোয়াখালী'র কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী ছাত্রদলের বিক্ষোভ কবিরহাটে ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ সমাজকর্মীর বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ভুল স্বীকার ঠিকাদারের তোতার ছেলেদের বিরুদ্ধে আবদুল মতিন লিটনের বিস্ফোরক অভিযোগ, প্রকৃত হত্যাকারীদের আড়ালের চেষ্টা! শিক্ষক বদলি: নীতিমালা একদিকে, বাস্তবতা অন্যদিকে অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, কর্মকর্তাসহ গ্রেপ্তার-৬
হোম › বাংলাদেশ › যশোর কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু

যশোর কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২১ পিএম, ০৯ অক্টোবর, ২০২৬ 3
যশোর কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু

মো: জামাল হোসেন

প্রতিনিধি, বেনাপোল (যশোর) :


যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ৪৫ ভারতীয় নাগরিকের একজন বাচ্চুলা মাঝির (৫৩) মৃত্যু হয়েছে।


শুক্রবার (৯ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


মৃত বাচ্চুলা মাঝি ভারতের উত্তরপ্রদেশের চিতামারী জেলার মেজরগঞ্জ থানার কাঁকড়ারা গ্রামের বাবুল মাঝি ওরফে বকুল মাঝির ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় বন্দি নম্বর ০৭/১৮ হিসেবে অন্তরীণ ছিলেন।


কারাগার সূত্রে জানা গেছে, বাচ্চুলা মাঝি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন। তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের জরুরি নির্দেশনায় ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কারা তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি রামগড়ছড়ি থানায় করা একটি মামলায় বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারায় বাচ্চুলা মাঝিকে গ্রেফতার করা হয়। একই বছরের ২৪ ফেব্রুয়ারি তাকে রাঙ্গামাটি জেলা কারাগারে পাঠানো হয়। পরে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


সাজাভোগ শেষে নিজ দেশে প্রত্যাবাসনের সুবিধার্থে ২০১৮ সালের ২০ নভেম্বর ফেনী জেলা কারাগারের মাধ্যমে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি ওই কারাগারে অন্তরীণ ছিলেন।


যশোর কেন্দ্রীয় কারাগারে এমন ৪৫ জন ভারতীয় বন্দি রয়েছেন, যাদের এখন কোনো সাজা নেই। মুক্তি পেয়ে দেশে ফেরার অপেক্ষা তাদের। কিন্তু ভারত থেকে প্রত্যাবাসনের অনুমোদন না মেলায় কারাগারের প্রকোষ্ঠেই বছরের পর বছর কাটছে তাদের।


যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, বাংলাদেশের সীমান্তের একটি বড় অংশ ভারতের সঙ্গে। বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকরা অবৈধভাবে দেশে ঢুকে পড়েন। তাদের কোনো পাসপোর্ট থাকে না। অবৈধ এসব ভারতীয় নাগরিক আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় বাংলাদেশের আদালতে এদের কারও কারও কোনো সাজাই হয়নি। আর বেশিরভাগেরই ১৫ দিন থেকে দুই বছরের কম সাজা হয়েছে। এই সাজা ভোগ শেষ হয়ে যাওয়ায় এদের মুক্তিতে আর কোনো বাধা নেই। কিন্তু মুক্তি মিলছে না প্রশাসনিক জটিলতার কারণে। তাদেরই একজন ছিলেন এই বাচ্চুলা মাঝি।


যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, সংশ্লিষ্ট বন্দির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়, মরদেহের সুরতহাল এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। মুক্তিপ্রাপ্ত ভারতীয় বন্দির মরদেহ হস্তান্তর/সৎকারের বিষয়ে সরকার কর্তৃক সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে সংরক্ষিত থাকবে।