অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় ঝুঁকি আছে, কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে তাইওয়ানের সতর্কবার্তা ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল রেকর্ড জোয়ারের শঙ্কায় সান ফ্রান্সিসকো, থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান মেয়রের ভার্জিনিয়ায় হামে এ বছরের প্রথম মৃত্যু, প্রাণ গেল ৫ বছরের কম বয়সী এক শিশুর আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করল ইউরোপ-জাপানের মহাকাশযান বেপিকলম্বো সিয়াটল বিমানবন্দরে যাত্রী ওঠার সময় জেট ব্রিজ থেকে দুজনকে আটক করল মুখোশধারী আইসিই কর্মকর্তারা কংগ্রেসের তদন্তে জবাবের আগে হোয়াইট হাউসের পরামর্শ নিতে হবে সরকারি ঠিকাদারদের: ট্রাম্প জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবার এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ আইওয়ার সেনা গোলাবারুদ কারখানায় সোমবার উড়িয়ে দেওয়া হবে প্রায় ৯,৭০০ পাউন্ড লেড অ্যাজাইড, সীসা-ধুলা নিয়ে উদ্বেগ এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডার এনসিআইসিতে হ্যাকিংয়ের আশঙ্কা, তদন্ত শুরু ব্রঙ্কোসের কিংবদন্তি ও ইএসপিএনের জনপ্রিয় বিশ্লেষক টম জ্যাকসন আর নেই পুনর্গণনার পর হার মানলেন ভার্জিনিয়া ফক্স, নর্থ ক্যারোলাইনায় ৩৩০ ভোটে জয়ী ডেমোক্র্যাট চাক হাবার্ড গর্ভবতী কর্মীদের সুরক্ষা আইন অসাংবিধানিক ঘোষণা মার্কিন আপিল আদালতের, ৯-৮ ভোটে রায় পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক রাহেদ হোসেন, বিএডিসির চেয়ারম্যান রাজা মো. আব্দুল হাই নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
হোম › বাংলাদেশ › যৌতুকের টাকা না দেওয়ায় বর আসেনি বিয়েতে!

যৌতুকের টাকা না দেওয়ায় বর আসেনি বিয়েতে!

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০৬ পিএম, ২১ নভেম্বর, ২০২৬ 15
যৌতুকের টাকা না দেওয়ায় বর আসেনি বিয়েতে!
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, আমন্ত্রিত অতিথিরা এসে খাবার খেয়ে গেলেও যৌতুকের অতিরিক্ত টাকা না পেয়ে নির্ধারিত আসরে উপস্থিত হননি বর। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুক্রবার (২০ নভেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কনে।

কনে ওমানে অবস্থানকালে আবাছ আলী (৪০) নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। প্রবাসে থাকাকালে বিভিন্ন সময়ে তিনি আবাছ আলীকে ৩ লাখ ৫০ হাজার টাকা দেন। গত মাসে তারা দেশে ফিরলে উভয় পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়।

অভিযোগ অনুযায়ী, বরপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। সে অনুযায়ী গত ১৯ নভেম্বর কনের বাড়িতে বরপক্ষের হাতে সাক্ষীদের উপস্থিতিতে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

বিয়ের দিন (২০ নভেম্বর) কনে বধূ সেজে অপেক্ষা করেন এবং আত্মীয়স্বজনের আপ্যায়নে প্রায় ২ লাখ টাকা খরচ হয়। কিন্তু বরপক্ষ না আসায় যোগাযোগ করা হলে তারা জানায়, মোটরসাইকেল কেনার জন্য যৌতুক হিসেবে আরও ১ লাখ ৫০ হাজার টাকা না দিলে তারা বিয়েতে আসবে না।

যৌতুকের অভিযোগ অস্বীকার করে বরের ভাই ইয়াসিন মিয়া দাবি করেন, “আমরা কোনো যৌতুক নেইনি। ভাইয়ের পাওনা টাকা বাবদ ১ লাখ টাকা নিয়েছি।” তিনি আরও দাবি করেন, প্রবাসে থাকাকালেই কনের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয় জানা সত্ত্বেও তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল।

কমলগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। সামাজিকভাবে সমাধান না হলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

লিংক কপি হয়েছে ✓