অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় ঝুঁকি আছে, কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে তাইওয়ানের সতর্কবার্তা ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল রেকর্ড জোয়ারের শঙ্কায় সান ফ্রান্সিসকো, থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান মেয়রের ভার্জিনিয়ায় হামে এ বছরের প্রথম মৃত্যু, প্রাণ গেল ৫ বছরের কম বয়সী এক শিশুর আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করল ইউরোপ-জাপানের মহাকাশযান বেপিকলম্বো সিয়াটল বিমানবন্দরে যাত্রী ওঠার সময় জেট ব্রিজ থেকে দুজনকে আটক করল মুখোশধারী আইসিই কর্মকর্তারা কংগ্রেসের তদন্তে জবাবের আগে হোয়াইট হাউসের পরামর্শ নিতে হবে সরকারি ঠিকাদারদের: ট্রাম্প জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবার এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ আইওয়ার সেনা গোলাবারুদ কারখানায় সোমবার উড়িয়ে দেওয়া হবে প্রায় ৯,৭০০ পাউন্ড লেড অ্যাজাইড, সীসা-ধুলা নিয়ে উদ্বেগ এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডার এনসিআইসিতে হ্যাকিংয়ের আশঙ্কা, তদন্ত শুরু ব্রঙ্কোসের কিংবদন্তি ও ইএসপিএনের জনপ্রিয় বিশ্লেষক টম জ্যাকসন আর নেই পুনর্গণনার পর হার মানলেন ভার্জিনিয়া ফক্স, নর্থ ক্যারোলাইনায় ৩৩০ ভোটে জয়ী ডেমোক্র্যাট চাক হাবার্ড গর্ভবতী কর্মীদের সুরক্ষা আইন অসাংবিধানিক ঘোষণা মার্কিন আপিল আদালতের, ৯-৮ ভোটে রায় পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক রাহেদ হোসেন, বিএডিসির চেয়ারম্যান রাজা মো. আব্দুল হাই নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
হোম › বাংলাদেশ › যুবলীগ কর্মীর বদলে বাবাকে আটকের অভিযোগ ‘ভিত্তিহীন’ ইউপি চেয়ারম্যানের দাবি

যুবলীগ কর্মীর বদলে বাবাকে আটকের অভিযোগ ‘ভিত্তিহীন’ ইউপি চেয়ারম্যানের দাবি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০৬ পিএম, ২১ নভেম্বর, ২০২৬ 119
যুবলীগ কর্মীর বদলে বাবাকে আটকের অভিযোগ ‘ভিত্তিহীন’ ইউপি চেয়ারম্যানের দাবি
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের পশ্চিম দুঘর গ্রামে জেলা যুবলীগ কর্মী পঙ্কজ চক্রবর্তীকে বাড়িতে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা পরেশ চক্রবর্তীকে পুলিশ আটক করে নিয়ে গেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ উদ্দিন আহমেদ। তাঁর দাবি, ছেলের রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, বরং ২০০৭ সালের একটি পুরোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানার (ওয়ারেন্ট) ভিত্তিতেই পরেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে পরিবার ও স্থানীয় একটি মহলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, পুলিশ যুবলীগ কর্মী পঙ্কজ চক্রবর্তীকে খুঁজতে তাঁর পশ্চিম দুঘর গ্রামের বাড়িতে অভিযান চালায়। পঙ্কজকে বাড়িতে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা পরেশ চক্রবর্তীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং ছেলে আত্মসমর্পণ না করা পর্যন্ত তাঁকে মুক্তি দেওয়া হবে না বলে জানানো হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগের সৃষ্টি হয় এবং নিরপরাধ বাবাকে আটকে রেখে ছেলেকে আত্মসমর্পণে বাধ্য করার প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পরেশ চক্রবর্তীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এক ভিডিও বার্তায় বিষয়টি পরিষ্কার করেছেন নাজিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ।

ভিডিও বার্তায় চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ জানান, ফেসবুকে এমন খবর দেখে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের সাথে যোগাযোগ করেন এবং প্রকৃত ঘটনা জানতে পারেন। তিনি বলেন, "পুলিশ পঙ্কজকে ধরতে নাজিরাবাদ ইউনিয়নে যায়নি। মূলত তারা পরেশ ঠাকুরকে (পরেশ চক্রবর্তী) ধরতেই সেখানে গিয়েছিল। কারণ, পরেশ ঠাকুরের বিরুদ্ধে ২০০৭ সালের একটি মামলা রয়েছে। তিনি হয়তো বিষয়টি জানতেন না বা ভেবেছিলেন জামিনে আছেন, কিন্তু দণ্ডবিধির ৪২০ ও ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমি নিজেও সেই ওয়ারেন্টের কপি দেখেছি।"

ইউনিয়নের শান্তিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে নাজিরাবাদ ইউনিয়নে কোনো ধরনের বৈষম্য বা হয়রানির ঘটনা ঘটেনি এবং মৌলভীবাজার জেলার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণভাবে এই ইউনিয়ন পরিচালিত হচ্ছে।

না জেনে এমন স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে তিনি যুবলীগ কর্মী পঙ্কজ চক্রবর্তী এবং যাঁরা ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছেন, তাঁদের অনতিবিলম্বে সেই লেখাগুলো মুছে ফেলার আহ্বান জানান।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, একথা ডাহা মিথ্যা কথা আমরা পরেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যাই এবং ওনার পুরনো মামলার ওয়ারেন্ট হয় এজন্য আটক করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

লিংক কপি হয়েছে ✓