অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ ইতিহাসের সবচেয়ে বড় আইপিও: শেয়ারবাজারে অভিষেকেই অ্যানথ্রপিকের শেয়ারদর বাড়ল ১৭ শতাংশ একের পর এক বড় প্রযুক্তি বিপর্যয়ের মধ্যে হোয়াইট হাউসের সাইবার পরিচালকের বিদায়, নতুন দায়িত্বে কার্স্টেন ডেভিস অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ডিবি বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি
হোম › রাজনীতি › বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৯ নভেম্বর, ২০২৬ 57
বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার বিরুদ্ধে শ্যামনগর থানায় হত্যাসহ সাতটি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে আদালতে হাজির করা হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তার বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

আতাউল হক দোলন শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

এর আগে বুধবার রাতে উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তুরাগ এলাকা থেকে চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে পুলিশ।

লিংক কপি হয়েছে ✓