Columbus, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি কোম্পানীগঞ্জে প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদল নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পলাশে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
হোম › বাংলাদেশ › নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ

নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 119
নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ
খ ম জায়েদ হোসেন
খ ম জায়েদ হোসেনব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)

নাসিরনগর উপজেলার ধানতুলিয়া গ্রামে যাত্রাপালার নামে অশ্লীল নাচ-গানের অভিযোগ উঠেছে। গ্রামের মঞ্চে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে এলাকায় এখন চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

বুধবার ১৮ নভেম্বর রাত ৯ ঘটিকা হতে সারা রাত ব্যাপী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া গ্রামে যাত্রা পালার নামে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, ঐতিহ্যবাহী যাত্রাপালার আড়ালে মঞ্চে এমন কিছু দৃশ্য পরিবেশন করা হয়েছে, যা গ্রামের সামাজিক পরিবেশ, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক । অনুষ্ঠানে নারী-পুরুষের একসাথে ঘনিষ্ঠভাবে নাচ, অশালীন অঙ্গভঙ্গি আর দৃষ্টিকটু পরিবেশনা দেখে বিব্রত হয়েছেন অনেক দর্শক।

সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো, অনুষ্ঠানস্থলে সামনের সারিতে বসে ছিল ছোট ছোট শিশু-কিশোররা।

অভিভাবকরা বলছেন, পরিবার নিয়ে বসে দেখার মতো অনুষ্ঠান ছিল না এটি। শিশুদের সামনে এমন পরিবেশনা তাদের মনে খারাপ প্রভাব ফেলতে পারে।

একজন অভিভাবক বলেন, আমরা যাত্রা দেখতে গিয়েছিলাম আমাদের ঐতিহ্য দেখবো বলে। কিন্তু মঞ্চে যা দেখলাম, তা যাত্রা ছিল না। এটা আমাদের সংস্কৃতি নয়।

আরেকজন গ্রামবাসী বলেন, যাত্রা মানেই তো ছিল গল্প, গান, অভিনয়, সমাজের কথা। এখন যাত্রার নামে শুধু নাচ আর শরীর প্রদর্শন হচ্ছে। এতে গ্রামের সম্মান নষ্ট হচ্ছে।

এলাকার মুরব্বি ও সচেতন মহলের দাবি, যাত্রা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যেন আর অশ্লীলতা না ছড়ায়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। অনুষ্ঠান আয়োজনের আগে অনুমতি, মঞ্চের পরিবেশনা ও দর্শকের বয়সের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।

তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য ও বিনোদনমূলক পরিবেশনা। তাদের দাবি, দর্শকদের আনন্দ দিতেই এমন নাচ পরিবেশন করা হয়েছে, এখানে অশ্লীলতার কোনো উদ্দেশ্য ছিল না।

এলাকাবাসীর দাবি, ঐতিহ্য বাঁচাতে হলে যাত্রাকে আবার তার সুস্থ, শালীন ও শিক্ষণীয় ধারায় ফিরিয়ে আনতে হবে। যাত্রার মঞ্চ হোক গল্প বলার জায়গা, সমাজকে আয়না দেখানোর জায়গা, অশ্লীলতার জায়গা নয়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ধানতুলিয়া গ্রামবাসী। তারা চান, আগামীতে যেন কোনো অনুষ্ঠানেই যাত্রার নামে অশ্লীলতা না হয়, আর গ্রামের ছেলে মেয়েরা সুস্থ সংস্কৃতি নিয়ে বাঁচতে চায়।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓