Columbus, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি কোম্পানীগঞ্জে প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদল নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পলাশে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
হোম › স্বাস্থ্য › মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান, বিপুল পরিমাণ পান-সুপারি জব্দ

মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান, বিপুল পরিমাণ পান-সুপারি জব্দ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 11
মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান, বিপুল পরিমাণ পান-সুপারি জব্দ
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওয়ার্ডের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট তদারকি টিম বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করে। এ সময় বেডের নিচে ও বিভিন্ন কোণায় লুকিয়ে রাখা অবস্থায় বস্তা ও পলিথিনভর্তি বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা এবং চুন উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. প্রণয় কান্তি দাশ, সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিকসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু রোগী ও তাদের সঙ্গে আসা দর্শনার্থীরা ওয়ার্ডের ভেতরেই পান, জর্দা ও বিভিন্ন তামাকজাত দ্রব্য সেবন করে আসছিলেন। এতে হাসপাতালের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছিল। যত্রতত্র ময়লা-আবর্জনা ও পানের পিক ফেলায় অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল।

হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং হাসপাতাল প্রাঙ্গণকে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও তামাকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

একই সঙ্গে হাসপাতালে আগত রোগী ও দর্শনার্থীদের নিয়মকানুন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓