Columbus, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি কোম্পানীগঞ্জে প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদল নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ
হোম › খেলার মাঠ › লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৯ নভেম্বর, ২০২৬ 53
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল
NYVB
ডেস্ক রিপোর্ট

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। আগামী বছরের ৩ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ম্যাচটির কথা জানিয়েছে। একই দিনে ওই মাঠে টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের ম্যাচও হওয়ার কথা রয়েছে।

লর্ডসে এর আগে টেস্ট ও ওয়ানডে খেললেও কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশের ছেলেদের দল। ২০১৮ সালের জুলাইয়ে নেদারল্যান্ডস-নেপালের বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের পর এই মাঠে আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়নি।

আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট খেলতে যুক্তরাজ্য সফরে যাবে বাংলাদেশ। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সফর শুরু হবে। এরপর ২৮ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে টাইগাররা। ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ।

লর্ডসের ম্যাচের আগে আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের কীর্তিপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল।

লিংক কপি হয়েছে ✓