Columbus, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি কোম্পানীগঞ্জে প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদল নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পলাশে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
হোম › জাতীয় › পলাতক থেকেও তারা ‘আগুনের সন্ত্রাস’ শুরু করেছে: প্রধানমন্ত্রী

পলাতক থেকেও তারা ‘আগুনের সন্ত্রাস’ শুরু করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 55
পলাতক থেকেও তারা ‘আগুনের সন্ত্রাস’ শুরু করেছে: প্রধানমন্ত্রী
NYVB
ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পলাতক অবস্থা থেকেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবার ‘আগুনের সন্ত্রাস’ শুরু করেছে। এর সমুচিত জবাব দিতে দেশবাসীকে আবারও ‘চব্বিশের মতো’ প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদরের মহেন্দ্রনগরে মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘পলাতক থেকে আবার তারা আগুনের সন্ত্রাস শুরু করেছে। আবার তারা মানুষকে পুড়িয়ে মারার, হত্যার রাজনীতি শুরু করেছে।’

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এই গোষ্ঠী ১৬ বছর ‘জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে’ দেশ শাসন করেছে এবং ক্ষমতা ধরে রাখতে শেষ সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, যাদের মধ্যে ৬০ জন শিশু। সীমান্তের ওপারে থাকা ‘প্রভুদের’ খুশি করতে তারা ষড়যন্ত্র চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে আর নয়’ উল্লেখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুন বা ভোট দখলের রাজনীতিতে ফিরতে চায় না। সব গণতন্ত্রকামী দলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় প্রধানমন্ত্রী খুলনা থেকে লালমনিরহাট ও রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন স্থাপনের পরিকল্পনার কথা জানান, যার কাজ ছয় থেকে আট মাসের মধ্যে শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নের কথাও বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓