অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ ইতিহাসের সবচেয়ে বড় আইপিও: শেয়ারবাজারে অভিষেকেই অ্যানথ্রপিকের শেয়ারদর বাড়ল ১৭ শতাংশ একের পর এক বড় প্রযুক্তি বিপর্যয়ের মধ্যে হোয়াইট হাউসের সাইবার পরিচালকের বিদায়, নতুন দায়িত্বে কার্স্টেন ডেভিস অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ডিবি বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি
হোম › বাংলাদেশ › সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৯ নভেম্বর, ২০২৬ 33
সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্নসংলগ্ন একটি বাস গ্যারেজের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, থানা তাঁতী লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন এবং আওয়ামী লীগ নেতা জালাল ওরফে টায়ার জালালসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেছে। অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।

লিংক কপি হয়েছে ✓