Columbus, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি কোম্পানীগঞ্জে প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদল নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পলাশে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
হোম › বাংলাদেশ › নওগাঁয় ৫ হাজার বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা; সরকারি মূল্যে বিক্রি

নওগাঁয় ৫ হাজার বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা; সরকারি মূল্যে বিক্রি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 11
নওগাঁয় ৫ হাজার বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা; সরকারি মূল্যে বিক্রি
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ব্যবসায়ী প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে মোবাইল কোর্টের বিচারক। এ ঘটনায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার খড়িবাড়ি বাজারে ওই চারটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৫২ লাখ টাকা মুল্যের ৫হাজার বস্তা সার জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

অভিযানে উপজেলার আঘোর বাজারে মেসার্স আলামিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খড়িবাড়ী বাজারে মেসার্স সিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূরে আলম সিদ্দক হোসেনের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়। এ ছাড়াও সাদাপুর খড়িবাড়ী বাজারে মেসার্স বুলবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বুলবুল আহম্মেদের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, জব্দকৃত সার বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓