ঢাকায় চলছে ‘ব্লক রেইড’ ও চিরুনি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৭
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে রাজধানীতে ‘ব্লক রেইড’ ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান চলছে। এসব অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের পাশাপাশি নাশকতার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে।
একই সময়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। পুলিশের ভাষ্য, নাহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হবে।
অভিযান কত দিন চলবে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
ছবি: সংগৃহীত





