অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫ যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নওগাঁয় খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট কর্মীদের কাছে ধর্মীয় ইমেইল পাঠানো অসাংবিধানিক: কৃষিমন্ত্রী রলিন্সের বিরুদ্ধে আদালতের রায়
হোম › রাজনীতি › ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি

৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 68
৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি
শরাফত আলী খান
শরাফত আলী খানডেলাওয়্যার কাউন্টি প্রতিনিধি ॥

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া ৭০ জনসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এরই মধ্যে কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে; বাকিদের বিষয়ে ধাপে ধাপে সিদ্ধান্ত আসবে।

দলীয় সূত্র জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে তৃণমূলের বিরোধ মিটিয়ে সাংগঠনিক শক্তি বাড়াতেই এ উদ্যোগ। নীতিনির্ধারকদের ধারণা, তৃণমূলে একক প্রার্থী নিশ্চিত করা গেলে স্থানীয় নির্বাচনে দলীয় ঐক্য ধরে রাখা সহজ হবে।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বহিষ্কৃতদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় পরিস্থিতি ও অভিযোগের গুরুত্ব বিবেচনা করে প্রতিটি আবেদন যাচাই করা হচ্ছে।

এরই মধ্যে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে। গত আগস্টে নড়াইলের আরও ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির অন্তত ৭০ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছিল। তাঁদের সমর্থন করায় বহিষ্কৃত হন আরও পাঁচ শতাধিক তৃণমূল নেতা। বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যাঁদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক ◷ ৪ ঘণ্টা ১৭ মিনিট আগে দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী ◷ ৪ ঘণ্টা ১৮ মিনিট আগে নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের ◷ ৪ ঘণ্টা ২০ মিনিট আগে নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ ◷ ৫ ঘণ্টা ৫ মিনিট আগে গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা ◷ ৫ ঘণ্টা ৫ মিনিট আগে চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা ◷ ৫ ঘণ্টা ৫ মিনিট আগে