অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫ যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নওগাঁয় খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট কর্মীদের কাছে ধর্মীয় ইমেইল পাঠানো অসাংবিধানিক: কৃষিমন্ত্রী রলিন্সের বিরুদ্ধে আদালতের রায়
হোম › বাংলাদেশ › নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:০০ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 16
নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে রোজা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর হাদিপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

নিহত রোজা মনি খট্টেশ্বর হাদিপাড়া গ্রামের আলামিনের মেয়ে।

জানা যায়, আজ দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে কয়েকজন গোসল করছিলেন। এ সময় শিশু রোজা মনি পুকুরের ধারে নেমে পানি নিয়ে খেলছিল। কিছুক্ষণ পর সেখানে তাকে আর দেখতে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে ঘটনাটি তদন্ত করেছে। শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

লিংক কপি হয়েছে ✓