অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ ইতিহাসের সবচেয়ে বড় আইপিও: শেয়ারবাজারে অভিষেকেই অ্যানথ্রপিকের শেয়ারদর বাড়ল ১৭ শতাংশ একের পর এক বড় প্রযুক্তি বিপর্যয়ের মধ্যে হোয়াইট হাউসের সাইবার পরিচালকের বিদায়, নতুন দায়িত্বে কার্স্টেন ডেভিস অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ডিবি বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি
হোম › রাজনীতি › পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির

পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৯ নভেম্বর, ২০২৬ 55
পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির
বোরহান উদ্দিন ভূঁইয়া
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক

আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারসহ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

দলটির পাঁচ দাবি হলো— সন্ত্রাসী সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্যে অংশ নেবে এনসিপি। প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের কথা বলেছেন, তা ইতিবাচকভাবে দেখার কথা জানিয়ে তিনি বলেন, তবে সেই ঐক্যের ভিত্তি কী হবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, গণভোটের মধ্য দিয়ে মানুষ যে সংস্কারের এজেন্ডা দিয়েছে, তার বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার কতদূর এগোবে— সে বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে।

লিংক কপি হয়েছে ✓