অনলাইন, ২৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক-কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা বাংলাদেশ সফরে VVIP মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে আলোচনা করবে মালয়েশিয়া কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, না খুলেই চিঠি ফেরত দিল উত্তর কোরিয়া: ওয়াল স্ট্রিট জার্নাল জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধে ব্যর্থ কপ৩১, চুক্তি ছাড়াই শেষ জাতিসংঘের দীর্ঘতম জলবায়ু সম্মেলন ১০ জনের গেটাফেকে ৩-০ গোলে হারাল অ্যাটলেটিকো, লা লিগায় সবচেয়ে বেশি জয়ের রেকর্ড সিমিওনের যেকোনো চাবিতেই চালু হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনগত বাধা নেই, হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ: অ্যাটর্নি জেনারেল ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মী সীমান্তবর্তী অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
হোম › বাংলাদেশ › শেখ হাসিনা ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার

শেখ হাসিনা ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:০২ এএম, ২৩ নভেম্বর, ২০২৬ 7
শেখ হাসিনা ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

বেনাপোল প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশ থেকে ভারতে বা ভারত থেকে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবির টহল দল বেনাপোলসহ আশেপাশের সীমান্ত এলাকায় টহল দিতে গেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন, কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনগণের সঙ্গে তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।

লিংক কপি হয়েছে ✓
শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ◷ ২ ঘণ্টা ৪৮ মিনিট আগে যেকোনো চাবিতেই চালু হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান যেকোনো চাবিতেই চালু হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান ◷ ২ ঘণ্টা ৫৫ মিনিট আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মী ◷ ২ ঘণ্টা ৫৬ মিনিট আগে সীমান্তবর্তী অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্তবর্তী অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ◷ ২ ঘণ্টা ৫৮ মিনিট আগে দেশে ফিরতে পারবেন না জেনেও দেশকে অস্থিতিশীল করতে তিনি সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছেন : ডেপুটি স্পিকার দেশে ফিরতে পারবেন না জেনেও দেশকে অস্থিতিশীল করতে তিনি সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছেন : ডেপুটি স্পিকার ◷ ৬ ঘণ্টা ৩০ মিনিট আগে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক, বিরুদ্ধে ১২ মামলা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক, বিরুদ্ধে ১২ মামলা ◷ ৬ ঘণ্টা ৪৮ মিনিট আগে