অনলাইন, ২৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক-কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা বাংলাদেশ সফরে VVIP মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে আলোচনা করবে মালয়েশিয়া কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, না খুলেই চিঠি ফেরত দিল উত্তর কোরিয়া: ওয়াল স্ট্রিট জার্নাল জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধে ব্যর্থ কপ৩১, চুক্তি ছাড়াই শেষ জাতিসংঘের দীর্ঘতম জলবায়ু সম্মেলন ১০ জনের গেটাফেকে ৩-০ গোলে হারাল অ্যাটলেটিকো, লা লিগায় সবচেয়ে বেশি জয়ের রেকর্ড সিমিওনের যেকোনো চাবিতেই চালু হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনগত বাধা নেই, হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ: অ্যাটর্নি জেনারেল ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মী সীমান্তবর্তী অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
হোম › বাংলাদেশ › সীমান্তবর্তী অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

সীমান্তবর্তী অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:০২ এএম, ২৩ নভেম্বর, ২০২৬ 9
সীমান্তবর্তী অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
মামুন রণবীর
মামুন রণবীরনেত্রকোণা জেলার প্রতিনিধি॥

সীমান্তবর্তী এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ব্যবস্থাপনায় জেলার কলমাকান্দা উপজেলার খারনই সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ ক্যাম্পেইনে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৫৪ জন চিকিৎসা সেবা পেয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) দিনব্যাপী খারনই বিওপি সংলগ্ন খেলার মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে তিনজন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন ময়মনসিংহের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন বেসামরিক চিকিৎসক এবং কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক।

বিজিবি জানায়, ক্যাম্পেইনে চিকিৎসা সেবা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ জন, নারী ১৩৫ জন এবং শিশু ৪২ জন। চিকিৎসা সেবার পাশাপাশি তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়া রোগীদের ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থাও করা হয়।

ক্যাম্পেইনে ৫৪ গ্রুপের বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল বিভিন্ন ধরনের ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ও মলম। ফলে প্রত্যন্ত সীমান্ত এলাকার অনেক দরিদ্র ও অসহায় মানুষ নিজ এলাকার কাছেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি, সংশ্লিষ্ট কোম্পানি ও বিওপি কমান্ডার, বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের স্বাস্থ্যসেবা ও মানবিক প্রয়োজনে বিজিবির এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন স্থানীয়রা। তারা বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবার, নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় এটি অনন্য জনসেবামূলক উদ্যোগ।

স্থানীয়দের প্রত্যাশা, মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে সীমান্তবর্তী জনপদের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তা আরও কার্যকর সহায়তা হয়ে উঠবে।

লিংক কপি হয়েছে ✓
শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ◷ ২ ঘণ্টা ৪৮ মিনিট আগে যেকোনো চাবিতেই চালু হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান যেকোনো চাবিতেই চালু হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান ◷ ২ ঘণ্টা ৫৫ মিনিট আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মী ◷ ২ ঘণ্টা ৫৬ মিনিট আগে শেখ হাসিনা ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার শেখ হাসিনা ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার ◷ ২ ঘণ্টা ৫৯ মিনিট আগে দেশে ফিরতে পারবেন না জেনেও দেশকে অস্থিতিশীল করতে তিনি সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছেন : ডেপুটি স্পিকার দেশে ফিরতে পারবেন না জেনেও দেশকে অস্থিতিশীল করতে তিনি সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছেন : ডেপুটি স্পিকার ◷ ৬ ঘণ্টা ৩০ মিনিট আগে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক, বিরুদ্ধে ১২ মামলা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক, বিরুদ্ধে ১২ মামলা ◷ ৬ ঘণ্টা ৪৮ মিনিট আগে