সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
শুধু কার্যক্রম নিষিদ্ধ রাখাই যথেষ্ট নয়, প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল লেবার পার্টি আয়োজিত ‘নিষিদ্ধ আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনতার আদালতেই আওয়ামী লীগের বিচার হয়ে গেছে। আগামী সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দল যৌথভাবে বিল এনে সাংবিধানিক প্রক্রিয়ায় দলটিকে চিরতরে নিষিদ্ধ করবে বলে তিনি মন্তব্য করেন। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধের পরও দলটির সহিংসতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সভাপতিত্ব করেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।





