অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
দেশে ফিরতে পারবেন না জেনেও দেশকে অস্থিতিশীল করতে তিনি সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছেন : ডেপুটি স্পিকার বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর দলীয় পদ ফিরে পেলেন নড়াইল ও লোহাগড়ার ৬ বিএনপি নেতা পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা আজ, মালিকপক্ষ দেবে মজুরির প্রস্তাব সাতক্ষীরায় ৪৯ দিনে নিউমোনিয়া-ডায়রিয়ায় হাসপাতালে ১০৯০ শিশু, চিকিৎসা চলছে মেঝেতে সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক, বিরুদ্ধে ১২ মামলা চট্টগ্রামে সিএমপির পুলিশ লাইনসের সামনে মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ, দুটির বিস্ফোরণ শিকাগোর প্রাণকেন্দ্রে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’র নামফলক উন্মোচন আগুনে পদ্মা রেল লিংকের পিলার ক্ষতিগ্রস্ত, ফতুল্লায় ট্রেনের গতি কমিয়ে ঘণ্টায় ৩০ কিলোমিটার চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় ঝুঁকি আছে, কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে তাইওয়ানের সতর্কবার্তা ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল রেকর্ড জোয়ারের শঙ্কায় সান ফ্রান্সিসকো, থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান মেয়রের ভার্জিনিয়ায় হামে এ বছরের প্রথম মৃত্যু, প্রাণ গেল ৫ বছরের কম বয়সী এক শিশুর
হোম › বাংলাদেশ › দেশে ফিরতে পারবেন না জেনেও দেশকে অস্থিতিশীল করতে তিনি সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছেন : ডেপুটি স্পিকার

দেশে ফিরতে পারবেন না জেনেও দেশকে অস্থিতিশীল করতে তিনি সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছেন : ডেপুটি স্পিকার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:৩০ পিএম, ২২ নভেম্বর, ২০২৬ 20
দেশে ফিরতে পারবেন না জেনেও দেশকে অস্থিতিশীল করতে তিনি সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছেন : ডেপুটি স্পিকার
মামুন রণবীর
মামুন রণবীরনেত্রকোণা জেলার প্রতিনিধি॥

দেশের একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি মন্তব্য করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তারা কখনোই গণতন্ত্রের চর্চা করেনি, সুযোগ পেলেই বাকশাল, সন্ত্রাস আর ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর ‘আমি-ডামি’ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে।

রবিবার (২২ নভেম্বর) নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় 'জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভা'য় তিনি এসব কথা বলেন।

দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, আজ সেই দলের প্রধান নেত্রীসহ তার সন্তান, ভাই-ভাতিজা ও আত্মীয়স্বজন কেউ বাংলাদেশে নেই। অন্য একটি দেশের সাময়িক আশ্রয়ে বসে, দেশের লুটপাট ও বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও সহিংসতা চালানো হচ্ছে।

প্রায় ৮০ বছর বয়সী ওই নেত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে কায়সার কামাল বলেন, তিনি নিজেও জানেন বাংলাদেশে আর ফিরতে পারবেন না। দেড় মাসে ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে এক হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যা করার পরও আজ নাতির বয়সী তরুণদের দিয়ে আরেকজন বাংলাদেশির ওপর পেট্রোল বোমা মারাচ্ছেন। তার মনে কি একবারও মায়া আসে না?

ডেপুটি স্পিকার বলেন, তাদের প্রতিশোধপরায়ণতা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়। সুদূর লন্ডনে আমাদের জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাহসী নেতা নাহিদ ইসলামের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। নিউইয়র্কে প্রফেসর ড. ইউনূসের ওপর হামলা হয়েছে। এখন দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা মারা হচ্ছে। আঘাত করা হচ্ছে বাংলাদেশকে বাঁচিয়ে রাখা গার্মেন্টস শিল্পে। এগুলো স্পষ্টতই ‘অ্যাক্ট অব টেরোরিজম’।

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমাদের নেত্রী বলেছিলেন- সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আমৃত্যু তিনি দেশের এক ইঞ্চি মাটি ছেড়ে যাননি।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় পাওয়া নতুন বাংলাদেশ বিদেশ থেকে কেউ এসে গড়ে দিয়ে যাবে না উল্লেখ করে তিনি বলেন, এই দেশ আমাদের, আমরাই গড়ে তুলব। এ দেশে প্রত্যেকের সমান হক আছে- কেউ আশরাফ আর কেউ আতরাফ নয়। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রুখে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর বৃহত্তর ঐক্যের ডাকে দল-মত-পথ নির্বিশেষে সবাই শামিল হোন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির। এতে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম এবং পোলিং এজেন্ট মাহমুদা আক্তার, মিনা আক্তার, কলি আক্তার, সালমান ও বায়োজিত তালুকদার।

অনুষ্ঠানে কলমাকান্দায় নির্বাচনী দায়িত্ব পালনকারী ৪৪৬ জন পোলিং এজেন্ট অংশ নেন। আয়োজনে সম্মানিত হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।

লিংক কপি হয়েছে ✓
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক, বিরুদ্ধে ১২ মামলা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক, বিরুদ্ধে ১২ মামলা ◷ ৪২ মিনিট আগে চট্টগ্রামে সিএমপির পুলিশ লাইনসের সামনে মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ, দুটির বিস্ফোরণ চট্টগ্রামে সিএমপির পুলিশ লাইনসের সামনে মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ, দুটির বিস্ফোরণ ◷ ৪২ মিনিট আগে নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের ◷ ৬ ঘণ্টা ১৯ মিনিট আগে চট্টগ্রামে পুলিশ ভ্যান চুরির ঘটনায় দায়িত্বে অবহেলা, এসআইসহ ৪ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত চট্টগ্রামে পুলিশ ভ্যান চুরির ঘটনায় দায়িত্বে অবহেলা, এসআইসহ ৪ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত ◷ ৬ ঘণ্টা ১৯ মিনিট আগে রায়পুরে আটক সাইফুল ইসলাম সুজনই নব্য জেএমবির ‘বোমারু মামুন’, পুলিশের তদন্তে পরিচয় শনাক্ত রায়পুরে আটক সাইফুল ইসলাম সুজনই নব্য জেএমবির ‘বোমারু মামুন’, পুলিশের তদন্তে পরিচয় শনাক্ত ◷ ৬ ঘণ্টা ২০ মিনিট আগে লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের কাজের সময় বিস্ফোরণ, দগ্ধ ৬ লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের কাজের সময় বিস্ফোরণ, দগ্ধ ৬ ◷ ৬ ঘণ্টা ২১ মিনিট আগে