অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম
হোম › অর্থনীতি › দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি

দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 8
দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে ছুটির কারনে সোমবার (০৯ নভেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। সেই সাথে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপারও চলবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। মূলত রোববার বিকাল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলবে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, সোমবার দীপাবলীতে (কালিপূজা) ভারত সরকারের সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বেনাপোল বন্দর ব্যবসায়ীদের পত্র দ্বারা আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ভারতে কালী পূজার ছুটির কারনে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সাথে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীগন স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতে দীপাবলি উপলক্ষে সোমবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম চালু থাকবে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে। সেই সাথে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

উল্লেখ্য, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় বেনাপোল বন্দর দিয়ে। বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮১ কিলোমিটার। আড়াই ঘন্টায় চলে আসা যায় চেকপোস্টে। সে কারণে আমদানিকারকরা পণ্য আমদানির জন্য বেনাপোল বন্দর ব্যবহার থাকেন। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৩শ’ থেকে সাড়ে ৩শ’ পণ্য বোঝাই ট্রাক আসে ভারত থেকে। আর ১০০ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে। এ ছাড়াও শিল্প প্রতিষ্ঠানের কাচাঁ মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে । প্রায় আমদানি-রপ্তানি বন্ধ থাকায় প্রভাব পড়ে বাজারসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দু‘দেশের বন্দরে প্রায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে থাকে। এসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী ও পঁচনশীল জাতীয় পণ্য থাকে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য এবং মাছ।

এর আগে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে টানা ৮দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। পরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকে আমদানি-রপ্তানি। আমদানি-রপ্তানির পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী যাতায়াত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে। #

লিংক কপি হয়েছে ✓
রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে তারল্যসংকটে থাকা ব্যাংকে চট্টগ্রাম বন্দরের আমানত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির তারল্যসংকটে থাকা ব্যাংকে চট্টগ্রাম বন্দরের আমানত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির ◷ ৩ ঘণ্টা ৪৮ মিনিট আগে অগ্রণী ব্যাংকে টাকা রেখে হিসাবই পাচ্ছেন না ৩১৫ গ্রাহক, ৩০ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন অগ্রণী ব্যাংকে টাকা রেখে হিসাবই পাচ্ছেন না ৩১৫ গ্রাহক, ৩০ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ◷ ৫ ঘণ্টা ১৪ মিনিট আগে ১০ বছরে বিদেশি ঋণের বকেয়া তিন গুণ, ২০২৫ শেষে দাঁড়াল ১১ হাজার ৩৪৩ কোটি ডলার: বিশ্বব্যাংক ১০ বছরে বিদেশি ঋণের বকেয়া তিন গুণ, ২০২৫ শেষে দাঁড়াল ১১ হাজার ৩৪৩ কোটি ডলার: বিশ্বব্যাংক ◷ ১ দিন আগে পোশাক খাতে অস্থিরতায় ইন্ধনের সন্দেহে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, ব্যবসায়ী মহলে উদ্বেগ পোশাক খাতে অস্থিরতায় ইন্ধনের সন্দেহে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, ব্যবসায়ী মহলে উদ্বেগ ◷ ১ দিন আগে মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর, ‘নতুন অর্থনৈতিক হাব’ হবে বন্দর: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর, ‘নতুন অর্থনৈতিক হাব’ হবে বন্দর: প্রধানমন্ত্রী ◷ ২ দিন আগে