চট্টগ্রামে সিএমপির পুলিশ লাইনসের সামনে মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ, দুটির বিস্ফোরণ
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
১০:১২ পিএম,
২২ নভেম্বর, ২০২৬
16
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥
চট্টগ্রাম নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুই যুবক পুলিশ লাইনসের সামনে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে দুটি সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। পরে তারা দ্রুত পালিয়ে যায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।





