পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা আজ, মালিকপক্ষ দেবে মজুরির প্রস্তাব
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
১০:১৩ পিএম,
২২ নভেম্বর, ২০২৬
25
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥
তৈরি পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ সভায় মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব দেবে বলে জানা গেছে।
এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।
বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে সভাটি হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।





