টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক, বিরুদ্ধে ১২ মামলা
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
১০:১২ পিএম,
২২ নভেম্বর, ২০২৬
37
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥
কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় ‘ইসলাম গ্রুপের’ প্রধান মো. ইসলামকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশের ভাষ্য, তাঁর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।
১৬ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার জানান, রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উনচিপ্রাং ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ক্যাম্পের এ/৫ ব্লকের একটি বাঁশের দোকান থেকে তাঁকে আটক করা হয়।
আটক ইসলাম ওই ক্যাম্পের রশিদ আহমদের ছেলে। আদালতে সোপর্দের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে থাকা মামলার কয়েকটি আদালতে বিচারাধীন। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।





