সাতক্ষীরায় ৪৯ দিনে নিউমোনিয়া-ডায়রিয়ায় হাসপাতালে ১০৯০ শিশু, চিকিৎসা চলছে মেঝেতে
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
১০:১৩ পিএম,
২২ নভেম্বর, ২০২৬
36
শহিদুল ইসলামপ্রতিবেদক॥
শীতের আগমনের সঙ্গে সঙ্গে সাতক্ষীরায় শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ৪৯ দিনে জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯০টি শিশু।
রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় শয্যা ও চিকিৎসকসংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা সদর হাসপাতালে জায়গার অভাবে অনেক শিশুকে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।





