অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে দিল্লির ভাবনা: দুই শর্তের কারণে সম্ভাবনা ক্ষীণ — বিবিসি বাংলা নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের নির্দেশ এনসিপির সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা অজ্ঞাত সৈনিকের সমাধিতে হেগসেথের সফরসঙ্গীদের ভর্ৎসনা করলেন প্রহরী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পরও সিনেটে রিপাবলিকান নেতা পুনর্নির্বাচিত জন থুন ঝড় ‘চার্লস’: পর্তুগালে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে স্কুল বন্ধ আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামে আরআরএফ এসপির দুটি ফোন জব্দ নিরাপত্তাশঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি এনভিডিয়া ও সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীর মামলা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজিতে চাল
হোম › আন্তর্জাতিক › হাসপাতালে চোখের চিকিৎসার পর আবার কারাগারে ফেরানো হলো ইমরান খানকে

হাসপাতালে চোখের চিকিৎসার পর আবার কারাগারে ফেরানো হলো ইমরান খানকে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১১ নভেম্বর, ২০২৬ 44
হাসপাতালে চোখের চিকিৎসার পর আবার কারাগারে ফেরানো হলো ইমরান খানকে
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরানকে চোখ পরীক্ষার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) নেওয়া হয়েছিল।

বুধবার এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, “তাঁর রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল। গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।”

ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে; বিশেষ করে ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে। গত আগস্টের পর এই প্রথম তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেল।

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়; তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে। ইমরান সব অভিযোগ অস্বীকার করে মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আসছেন, তবে পাকিস্তান সরকার এ দাবি প্রত্যাখ্যান করে।

ছবি: ইমরান খান (ফাইল ছবি, সংগৃহীত)

লিংক কপি হয়েছে ✓