অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে মাঝখান দিয়ে বাসের লেন, নিউইয়র্কের প্রথম বাস র‍্যাপিড ট্রানজিটের পথে মামদানি প্রশাসন নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন, পরিচালনায় দেনি ভিলনভ ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত আবদুল্লাহ গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা: বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে—জাতিসংঘ ফুল হাতে পুলিশ, শান্তিতে নোবেল!—আইনশৃঙ্খলা বাহিনীর ‘সংযম’ নিয়ে জুলকারনাইন সায়েরের ব্যঙ্গাত্মক পোস্ট অভিবাসন চেক-ইনে আইসের হাতে আটক ৮ বছরের হাইতিয়ান শিশু অবশেষে মুক্ত মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের সামিরা খান মাহি জোহানেসবার্গ টেস্টে বৃষ্টির বাধা, তৃতীয় দিন শেষে ১৪ রানে এগিয়ে বাংলাদেশ; লিটনের রেকর্ড লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত "জয় বাংলা" স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে তিন ঘণ্টায় চার বাসে আগুন, আতঙ্কে নগরবাসী নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হোম › বাংলাদেশ › জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ এএম, ১৬ নভেম্বর, ২০২৬ 201
জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা
মোঃ জাহিদ তানভীর আজাদ
মোঃ জাহিদ তানভীর আজাদকুষ্টিয়া প্রতিনিধি ॥

কুষ্টিয়ার দৌলতপুরে জমি কেনাবেচাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ নতুন করে আইনি মোড় নিয়েছে। বাড়িঘর ভাঙচুর, দম্পতিকে মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে মামলা করেছেন এক বৃদ্ধ। শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর থানায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আবদুল হালিমকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। তবে পরবর্তী সময়ে ওই জমির দখল নিয়ে আবদুল হালিমের সঙ্গে বিরোধ তৈরি হয়।

ইদ্রিস আলীর অভিযোগ, গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। হামলায় বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। পাশাপাশি ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে বাদী আরও উল্লেখ করেন, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্ত হওয়ার পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম বিরোধপূর্ণ জমিটি দখলে নিয়েছেন। এ নিয়ে প্রতিবাদ করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে নিরাপত্তাহীনতার কারণে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

বাদীর ভাষ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। দীর্ঘদিনের ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে আগে মামলা করতে সাহস পাননি বলেও এজাহারে উল্লেখ করেছেন ইদ্রিস আলী।

ইদ্রিস আলী বলেন, “আবদুল হালিমের ভাইদের কাছ থেকে আমি জমি কিনেছিলাম। কেনা জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। মূলত সেই ঘটনার জন্যই থানায় মামলা করেছি।”

তবে অভিযোগ অস্বীকার না করে মামলার বিষয়ে নিজের অজ্ঞতার কথা জানিয়েছেন আবদুল হালিম। তিনি বলেন, মামলার বিষয়টি তাঁর জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং স্থানীয় অনেকের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক বলে তিনি জানেন। ভাইদের জমি কেনাবেচা নিয়ে আগে একটি বিষয় ছিল উল্লেখ করে আবদুল হালিম বলেন, হয়তো কারও প্ররোচনায় ইদ্রিস আলী এখন মামলা করেছেন। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি আবদুল হালিমের বিরুদ্ধে মামলাটি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী জানান, মামলাটির তদন্তের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লিংক কপি হয়েছে ✓