অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে মাঝখান দিয়ে বাসের লেন, নিউইয়র্কের প্রথম বাস র‍্যাপিড ট্রানজিটের পথে মামদানি প্রশাসন নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন, পরিচালনায় দেনি ভিলনভ ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত আবদুল্লাহ গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা: বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে—জাতিসংঘ ফুল হাতে পুলিশ, শান্তিতে নোবেল!—আইনশৃঙ্খলা বাহিনীর ‘সংযম’ নিয়ে জুলকারনাইন সায়েরের ব্যঙ্গাত্মক পোস্ট অভিবাসন চেক-ইনে আইসের হাতে আটক ৮ বছরের হাইতিয়ান শিশু অবশেষে মুক্ত মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের সামিরা খান মাহি জোহানেসবার্গ টেস্টে বৃষ্টির বাধা, তৃতীয় দিন শেষে ১৪ রানে এগিয়ে বাংলাদেশ; লিটনের রেকর্ড লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত "জয় বাংলা" স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে তিন ঘণ্টায় চার বাসে আগুন, আতঙ্কে নগরবাসী নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হোম › জাতীয় › গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা: বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে—জাতিসংঘ

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা: বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে—জাতিসংঘ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৭ নভেম্বর, ২০২৬ 53
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা: বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে—জাতিসংঘ

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সব ধরনের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি বলেছে, বিক্ষোভের অধিকার আছে, তবে তা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।

ব্রিফিংয়ে সাংবাদিকেরা জানতে চান, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা চালিয়েছেন; ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ থেকে এ হামলা হচ্ছে বলে মনে হচ্ছে। জাতিসংঘ বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে দেখছে কি না।

জবাবে ফারহান হক বলেন, "আমরা বিশ্বাস করি, সহিংসতার সব কটি কর্মকাণ্ডই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। আমরা অবশ্যই বিশ্বাস করি, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে। তবে আমরা জোর দিয়ে বলতে চাই, এই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।"

উল্লেখ্য, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ ◷ ৭ ঘণ্টা ৩ মিনিট আগে হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের ◷ ৭ ঘণ্টা ৪ মিনিট আগে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, শুরুতে ২৪০ মেগাওয়াট রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, শুরুতে ২৪০ মেগাওয়াট ◷ ১৮ ঘণ্টা ২ মিনিট আগে ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ ◷ ১ দিন আগে নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা, শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা, শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◷ ১ দিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে পিটার হাসের "অনানুষ্ঠানিক" বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে পিটার হাসের "অনানুষ্ঠানিক" বৈঠক ◷ ১ দিন আগে