অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে মাঝখান দিয়ে বাসের লেন, নিউইয়র্কের প্রথম বাস র‍্যাপিড ট্রানজিটের পথে মামদানি প্রশাসন নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন, পরিচালনায় দেনি ভিলনভ ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত আবদুল্লাহ গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা: বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে—জাতিসংঘ ফুল হাতে পুলিশ, শান্তিতে নোবেল!—আইনশৃঙ্খলা বাহিনীর ‘সংযম’ নিয়ে জুলকারনাইন সায়েরের ব্যঙ্গাত্মক পোস্ট অভিবাসন চেক-ইনে আইসের হাতে আটক ৮ বছরের হাইতিয়ান শিশু অবশেষে মুক্ত মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের সামিরা খান মাহি জোহানেসবার্গ টেস্টে বৃষ্টির বাধা, তৃতীয় দিন শেষে ১৪ রানে এগিয়ে বাংলাদেশ; লিটনের রেকর্ড লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত "জয় বাংলা" স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে তিন ঘণ্টায় চার বাসে আগুন, আতঙ্কে নগরবাসী নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হোম › রাজনীতি › জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৩ অক্টোবর, ২০২৬ 108
জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

আখতারুজ্জামান

ঢাকা প্রতিনিধি॥


জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


শুক্রবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটোরিয়ামে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ অঙ্গীকার করা হয়।


স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে। তবে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান স্থানীয় সরকার মন্ত্রী।


তিনি বলেন, সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক। দেশের মানুষের কল্যাণ এবং বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই সবার লক্ষ্য হওয়া উচিৎ। সীমিত সম্পদের মধ্যেও কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাওয়ার আহ্বান জানান তিনি।


সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম শুধু উন্নয়ন প্রকল্পনির্ভর না করে মাঠপর্যায়ের মানুষের প্রয়োজনের ভিত্তিতে পরিচালনা করতে হবে। বিদ্যমান অবকাঠামোর রক্ষণাবেক্ষণ জোরদার, বর্জ্যকে সম্পদে পরিণত করা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।


তিনি আরও বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠপর্যায়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল ও প্রয়োজনীয় বরাদ্দ থাকা দরকার। একই সাথে বড় শহরগুলোতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং ছোট পৌরসভা ও উপজেলায় কম খরচে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর কথাও বলেন প্রতিমন্ত্রী।


আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ জামানুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লিংক কপি হয়েছে ✓
ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত আবদুল্লাহ ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত আবদুল্লাহ ◷ ৪ ঘণ্টা ৪০ মিনিট আগে ফুল হাতে পুলিশ, শান্তিতে নোবেল!—আইনশৃঙ্খলা বাহিনীর ‘সংযম’ নিয়ে জুলকারনাইন সায়েরের ব্যঙ্গাত্মক পোস্ট ফুল হাতে পুলিশ, শান্তিতে নোবেল!—আইনশৃঙ্খলা বাহিনীর ‘সংযম’ নিয়ে জুলকারনাইন সায়েরের ব্যঙ্গাত্মক পোস্ট ◷ ৪ ঘণ্টা ৫০ মিনিট আগে "জয় বাংলা" স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন "জয় বাংলা" স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ◷ ৫ ঘণ্টা ৮ মিনিট আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ◷ ১০ ঘণ্টা ৪৩ মিনিট আগে "এক কিলোমিটারও হয় না, চাঁদা বসায়া দেয়"—সংসদে বিএনপি এমপির ক্ষোভ, "চাঁদা" বলতে নারাজ মন্ত্রী "এক কিলোমিটারও হয় না, চাঁদা বসায়া দেয়"—সংসদে বিএনপি এমপির ক্ষোভ, "চাঁদা" বলতে নারাজ মন্ত্রী ◷ ১১ ঘণ্টা ২৭ মিনিট আগে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত, সংসদে থাকবে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায়: শফিকুর রহমান জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত, সংসদে থাকবে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায়: শফিকুর রহমান ◷ ১১ ঘণ্টা ২৭ মিনিট আগে