Columbus, ১৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান আবুধাবির হোটেলে মেরাব দভালিশভিলির ওপর হামলা: উসমান নুরমাগোমেদভসহ ৮ জনের ৬ মাসের কারাদণ্ড আকাশছোঁয়া বাড়িভাড়া ও দামের প্রতিবাদে পর্তুগালের ৩০টির বেশি শহরে হাজারো মানুষের মিছিল ১১ দিনেই বিশ্বজুড়ে ১৩৭৯ কোটি রুপি: বক্স অফিসে রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ঝড়, চোখ হাজার কোটির দিকে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়: এফএএর গ্রাউন্ড স্টপের পর তিন দিনে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট, দায় নিয়ে টানাপোড়েন শেষ মুহূর্তে গোলরক্ষকের ভুল: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়, গ্যালারিতে আগুন অনুমতি ছাড়াই ফোনের গ্যালারিতে প্রবেশ, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি প্রথম ইউরোভিশন এশিয়ার মুকুট জিতলেন ফিলিপাইনের ১৯ বছরের কারমেল ইতিহাস গড়ল স্পেসএক্স: কক্ষপথ থেকে ফেরা স্টারশিপকে প্রথমবার ধরে ফেলল লঞ্চ টাওয়ারের ‘হাত’ শেনজেনে ১৯ নভেম্বর ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং: ক্রেমলিন রোনালদোহীন প্রথম ম্যাচেই ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল জোহানেসবার্গে হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড জুটিতে বাংলাদেশের দিন পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি: তারেক রহমানের নির্দেশ ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি আ.লীগের মিছিলের পর গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, ‘নাশকতা বরদাশত করা হবে না’
হোম › আমেরিকা › জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা টানা দ্বিতীয়বার বর্জন করল যুক্তরাষ্ট্র, নজিরবিহীন

জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা টানা দ্বিতীয়বার বর্জন করল যুক্তরাষ্ট্র, নজিরবিহীন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৪ নভেম্বর, ২০২৬ 45
জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা টানা দ্বিতীয়বার বর্জন করল যুক্তরাষ্ট্র, নজিরবিহীন
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সর্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনা (ইউপিআর) টানা দ্বিতীয়বারের মতো বর্জন করেছে যুক্তরাষ্ট্র। পরিষদের ২০ বছরের ইতিহাসে কোনো দেশ এভাবে পুরোপুরি এই পর্যালোচনা বর্জন করেনি। জেনেভার প্যালে দে নাসিওঁতে মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত অধিবেশনে যুক্তরাষ্ট্রের আসন ফাঁকা পড়ে ছিল।

পরিষদের সভাপতি সিদার্তো রেজা সুরিওদিপুরো অধিবেশনে জানান, মার্কিন প্রতিনিধিদল কক্ষে উপস্থিত নেই। পরে পরিষদ ওয়াশিংটনের ‘অব্যাহত অসহযোগিতায়’ দুঃখ প্রকাশ করে একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং ২০২৭ সালের ১৮ থেকে ২৯ জানুয়ারি পর্যালোচনার নতুন সময় নির্ধারণ করে।

জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি প্রতি চার-পাঁচ বছর পরপর এই প্রক্রিয়ায় পর্যালোচনা করা হয়, এবং সব সদস্যের জন্য এতে অংশ নেওয়া বাধ্যতামূলক। মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে গেলেও এই দায় থেকে অব্যাহতি মেলে না। গত বছরের নভেম্বরেও যুক্তরাষ্ট্র তাদের পর্যালোচনায় অংশ নেয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, পরিষদের ওপর ওয়াশিংটনের কোনো আস্থা নেই এবং প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়াচ্ছে। ট্রাম্প প্রশাসন গত বছর যুক্তরাষ্ট্র-বিরোধী ও ইসরায়েল-বিরোধী পক্ষপাতের অভিযোগ তুলে পরিষদ থেকে সরে আসে।

অন্যদিকে মার্কিন নাগরিক অধিকার সংগঠন এসিএলইউর মানবাধিকার কর্মসূচির পরিচালক জামিল দাকওয়ার বলেছেন, প্রশাসন বোঝাতে চাইছে বিশ্ব তাদের পর্যালোচনা করল কি না, তাতে তাদের কিছু যায় আসে না। সমালোচকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের এই নজির দেখে অন্য দেশগুলোও পর্যালোচনা এড়িয়ে যেতে পারে।

এর আগে কেবল ইসরায়েল ২০১৩ সালের শুরুতে একবার পর্যালোচনা এড়িয়ে গিয়েছিল, তবে সে বছরের শেষে বিলম্বিত পর্যালোচনায় অংশ নেয়। এখন পর্যন্ত কোনো দেশ টানা দুটি পর্যালোচনা বর্জন করেনি।

সূত্র: এনপিআর, অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ছবি: গেটি ইমেজেস (ফাইল)

লিংক কপি হয়েছে ✓
যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়: এফএএর গ্রাউন্ড স্টপের পর তিন দিনে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট, দায় নিয়ে টানাপোড়েন যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়: এফএএর গ্রাউন্ড স্টপের পর তিন দিনে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট, দায় নিয়ে টানাপোড়েন ◷ ১ ঘণ্টা ১৭ মিনিট আগে বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা ◷ ১ দিন আগে যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ ◷ ১ দিন আগে যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট ◷ ১ দিন আগে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা ◷ ১ দিন আগে বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন ◷ ১ দিন আগে