অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › আমেরিকা › যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট

যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৪ নভেম্বর, ২০২৬ 27
যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় টেলিযোগাযোগ বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি সময় সব ধরনের ফ্লাইট ছাড়া বন্ধ রাখতে হয়েছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে দেশব্যাপী এই ‘গ্রাউন্ড স্টপ’ জারি করে। রাত ৮টা ১৫ মিনিটে তা প্রত্যাহার করা হয়।

এফএএ জানিয়েছে, গত ২৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ গ্রাউন্ড স্টপ। ‘অসাধারণ পরিস্থিতি ও নিরাপত্তার কারণে’ এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটি জানায়। এ সময় আকাশে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে অবতরণ করে, তবে উড্ডয়নের অপেক্ষায় থাকা বেশিরভাগ ফ্লাইট বিমানবন্দরেই আটকে থাকে।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার চার হাজার ৭০০-র বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। শনিবারের জন্যও আরও প্রায় ৭০০ ফ্লাইট আগেই বাতিল করা হয়েছে। বিজনেস ইনসাইডারের হিসাবে বাতিল ফ্লাইটের সংখ্যা ছয় হাজার ৬০০ ছাড়িয়েছে। সিরিয়ামের তথ্য অনুযায়ী, অন্তত ৮২৭টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দেশের এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোতে যোগাযোগ সমস্যার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, অতিরিক্ত ডেটার চাপে সুইচ ও রাউটার বিকল হয়ে পড়ে এবং পুরোনো প্রযুক্তিই এর জন্য দায়ী। এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নে কংগ্রেসের কাছে পাঁচ হাজার কোটি ডলার বরাদ্দ চেয়েছেন তিনি।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন বলেছেন, এখন পর্যন্ত সাইবার হামলা বা নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে এবং এটি প্রাথমিক মূল্যায়ন বলে জানান তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞা উঠে গেলেও উড়োজাহাজ ও ক্রুদের নির্ধারিত জায়গায় ফিরিয়ে নিতে সময় লাগবে, তাই পুরোপুরি স্বাভাবিক হতে এক দিনের বেশি লাগতে পারে। দুই সপ্তাহেরও কম সময় পর থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ মৌসুম শুরুর আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন ডাফি। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা, সিবিএস নিউজ, রয়টার্স

ছবি: ইপিএ

লিংক কপি হয়েছে ✓