অনলাইন, ২৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
রূপপুর প্রকল্পের আবাসিক ভবন থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন এনসিপির পর জামায়াতের সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী বিএনপিতে ফেরার কোনো আবেদন করিনি, ফেরার কারণও দেখি না: রুমিন ফারহানা হিন্দু নিপীড়নের ‘ভুয়া গল্প’ ফেঁদে সীমান্তে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের উগ্রবাদী সংগঠন: এনসিপি তরবারির সঙ্গে গর্দানের সংলাপ চলবে না: চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে নাসীরুদ্দীন পাটওয়ারী পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ‘আওয়ামী লীগ ও ভারত ইস্যু’ মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চাইল এনসিপি শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত
হোম › রাজনীতি › কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াতের গুরুত্বপূর্ণ বৈঠক

কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াতের গুরুত্বপূর্ণ বৈঠক

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০৬ পিএম, ২১ নভেম্বর, ২০২৬ 138
কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াতের গুরুত্বপূর্ণ বৈঠক
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভা ব্যবসায়ী সমিতির সভাপতি ও বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন উপস্থিত ছিলেন।

এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোশাররফ হোসাইন, বর্তমান আমীর মাওলানা হেলাল উদ্দিনসহ জামায়াতের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।

বৈঠকে কোম্পানীগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

আলোচনায় এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে,এমন যেকোনো অপতৎপরতা প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়ে ঐকমত্য হয়।

বৈঠকে সংশ্লিষ্ট নেতারা জানান, রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন শান্তিপূর্ণভাবে পরিচালনার পাশাপাশি জনগণের জানমাল ও এলাকার স্বাভাবিক পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আওয়ামী লীগের শাসনামলের ‘ফ্যাসিবাদী’ ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার বিষয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে কোম্পানীগঞ্জে শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে দলীয় পর্যায়ে সমন্বয় জোরদার এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।

লিংক কপি হয়েছে ✓
এনসিপির পর জামায়াতের সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী এনসিপির পর জামায়াতের সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী ◷ ৩ ঘণ্টা ২৯ মিনিট আগে বিএনপিতে ফেরার কোনো আবেদন করিনি, ফেরার কারণও দেখি না: রুমিন ফারহানা বিএনপিতে ফেরার কোনো আবেদন করিনি, ফেরার কারণও দেখি না: রুমিন ফারহানা ◷ ৩ ঘণ্টা ২৯ মিনিট আগে হিন্দু নিপীড়নের ‘ভুয়া গল্প’ ফেঁদে সীমান্তে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের উগ্রবাদী সংগঠন: এনসিপি হিন্দু নিপীড়নের ‘ভুয়া গল্প’ ফেঁদে সীমান্তে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের উগ্রবাদী সংগঠন: এনসিপি ◷ ৩ ঘণ্টা ২৯ মিনিট আগে তরবারির সঙ্গে গর্দানের সংলাপ চলবে না: চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে নাসীরুদ্দীন পাটওয়ারী তরবারির সঙ্গে গর্দানের সংলাপ চলবে না: চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে নাসীরুদ্দীন পাটওয়ারী ◷ ৩ ঘণ্টা ২৯ মিনিট আগে পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী ◷ ৩ ঘণ্টা ২৯ মিনিট আগে গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির ◷ ৭ ঘণ্টা ৩১ মিনিট আগে