অনলাইন, ০৩ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কমলগঞ্জের চুরির গরু, কুলাউড়ায় আওয়ামীলীগ নেতার বাড়ীতে নোয়াখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি, মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ যুবসমাজের জন্য ভঙ্গুর অর্থনীতি ও অনিশ্চিত ভবিষ্যৎ রেখে গেছে পতিত সরকার;তিতুমীর। নওগাঁয় কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান, ১৩ মোটরসাইকেল আটক নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়ায় দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় গ্রেপ্তার-৭ নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে হত্যার হুমকি নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রীমঙ্গল চা বাগানে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন অনিয়ম বরদাশত নয়, কারো ভুলের দায় বিএনপি নেবে না: সতর্কতা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভোগডাঙ্গায় জমজমাট জুনিয়র ফুটবল ফাইনাল, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস খাসিয়া পুঞ্জিতে তাণ্ডব, কেটে দিলো ৮ হাজার পানগাছ ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত
হোম › বাংলাদেশ › নওগাঁয় কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান, ১৩ মোটরসাইকেল আটক

নওগাঁয় কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান, ১৩ মোটরসাইকেল আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৩ অক্টোবর, ২০২৬ 4
নওগাঁয় কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান, ১৩ মোটরসাইকেল আটক

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি॥


দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শুরু হয়েছে কিশোর অপরাধ প্রতিরোধ অভিযান। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলা জুড়ে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ নওগাঁ। শনিবার (৩অক্টোবর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।


এর আগে শুক্রবার (২অক্টোবর) সকাল থেকে লিশ সুপারের নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই অপ্রাপ্তবয়স্কদের চালিত ১৩টি মোটরসাইকেল আটক করা হয়। প্রত্যেকটি মোটর সাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা এবং জরিমানা করা হয়েছে।


নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় এই জেলা জুড়ে কিশোর অপরাধ প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ নওগাঁ। অভিযানের প্রথম দিনেই শহরের বিভিন্ন স্থান থেকে দশ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদেরকে মুসলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।


এসপি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার অপ্রাপ্তবয়স্ক কিশোরকে মোটরসাইকেল চালানোর জন্য কখনও দিবেন না। এর দ্বারা অপরাধ অথবা দুর্ঘটনা ঘটতে পারে। কিশোর অপরাধ, ইভটিজিং অথবা কিশোর গ্যাং সংক্রান্তে নওগাঁ জেলার কোথাও এসংক্রান্ত তথ্য থাকলে পুলিশ সুপারের (01320123501 whatsapp) নাম্বারে অথবা স্ব স্ব থানার অফিসার ইনচার্জকে তথ্য অথবা ছবি প্রেরণ করার জন্য অনুরোধ করা হইল।