অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে মাঝখান দিয়ে বাসের লেন, নিউইয়র্কের প্রথম বাস র‍্যাপিড ট্রানজিটের পথে মামদানি প্রশাসন নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন, পরিচালনায় দেনি ভিলনভ ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত আবদুল্লাহ গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা: বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে—জাতিসংঘ ফুল হাতে পুলিশ, শান্তিতে নোবেল!—আইনশৃঙ্খলা বাহিনীর ‘সংযম’ নিয়ে জুলকারনাইন সায়েরের ব্যঙ্গাত্মক পোস্ট অভিবাসন চেক-ইনে আইসের হাতে আটক ৮ বছরের হাইতিয়ান শিশু অবশেষে মুক্ত মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের সামিরা খান মাহি জোহানেসবার্গ টেস্টে বৃষ্টির বাধা, তৃতীয় দিন শেষে ১৪ রানে এগিয়ে বাংলাদেশ; লিটনের রেকর্ড লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত "জয় বাংলা" স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে তিন ঘণ্টায় চার বাসে আগুন, আতঙ্কে নগরবাসী নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হোম › বাংলাদেশ › নোয়াখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি, মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ

নোয়াখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি, মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৩ অক্টোবর, ২০২৬ 64
নোয়াখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি, মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ

মোহাম্মদ উল্যা

নোয়াখালী প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নোয়াখালীতে পূজামণ্ডপের আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জেলা পুলিশের সঙ্গে পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মণ্ডপ ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন এবং স্থাপিত ক্যামেরাগুলো সার্বক্ষণিক সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা কমিটির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটিগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, এনএসআই নোয়াখালীর উপপরিচালক মো. সালাউদ্দিন ভূঁইয়া, এসআরবি-১১-এর স্কোয়াড কমান্ডার মো. ফুজায়েল কবির সরকার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, ডিজিএফআই নোয়াখালীর মো. দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মো. শামসুল আলম এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস।

এ ছাড়া সভায় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিআইও-১, জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ বিভিন্ন পূজা কমিটির নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, সতর্কতা, সমন্বয় ও দায়িত্বশীলতার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

লিংক কপি হয়েছে ✓