অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় ঝুঁকি আছে, কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে তাইওয়ানের সতর্কবার্তা ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল রেকর্ড জোয়ারের শঙ্কায় সান ফ্রান্সিসকো, থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান মেয়রের ভার্জিনিয়ায় হামে এ বছরের প্রথম মৃত্যু, প্রাণ গেল ৫ বছরের কম বয়সী এক শিশুর আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করল ইউরোপ-জাপানের মহাকাশযান বেপিকলম্বো সিয়াটল বিমানবন্দরে যাত্রী ওঠার সময় জেট ব্রিজ থেকে দুজনকে আটক করল মুখোশধারী আইসিই কর্মকর্তারা কংগ্রেসের তদন্তে জবাবের আগে হোয়াইট হাউসের পরামর্শ নিতে হবে সরকারি ঠিকাদারদের: ট্রাম্প জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবার এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ আইওয়ার সেনা গোলাবারুদ কারখানায় সোমবার উড়িয়ে দেওয়া হবে প্রায় ৯,৭০০ পাউন্ড লেড অ্যাজাইড, সীসা-ধুলা নিয়ে উদ্বেগ এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডার এনসিআইসিতে হ্যাকিংয়ের আশঙ্কা, তদন্ত শুরু ব্রঙ্কোসের কিংবদন্তি ও ইএসপিএনের জনপ্রিয় বিশ্লেষক টম জ্যাকসন আর নেই পুনর্গণনার পর হার মানলেন ভার্জিনিয়া ফক্স, নর্থ ক্যারোলাইনায় ৩৩০ ভোটে জয়ী ডেমোক্র্যাট চাক হাবার্ড গর্ভবতী কর্মীদের সুরক্ষা আইন অসাংবিধানিক ঘোষণা মার্কিন আপিল আদালতের, ৯-৮ ভোটে রায় পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক রাহেদ হোসেন, বিএডিসির চেয়ারম্যান রাজা মো. আব্দুল হাই নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
হোম › রাজনীতি › শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০৮ এএম, ০৮ অক্টোবর, ২০২৬ 101
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

আখতারুজ্জামান ঢাকা



শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।


বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে দেশের পূর্ণাঙ্গ নাগরিক হয়ে বাংলাদেশকে গড়ে তুলবে। তাই শিশুদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব বর্তমান প্রজন্মেরও। দেশকে ভালোবেসে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিশুদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।


তিনি বলেন, শিশুর অধিকার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির আগেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তা করেছিলেন। শিশুদের সুপ্ত শক্তি ও সম্ভাবনা বিকশিত করে তাদের ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করার প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছিলেন।


মন্ত্রী বলেন, বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তির এই আয়োজনের মাধ্যমে শিশুরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছে। আজকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের নিজেদের ভবিষ্যৎ এবং একই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।


সভাপতির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতিসংঘ ১৯৮৯ সালে শিশুদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ভাবনা শুরু করার অনেক আগেই ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রমের উদ্যোগ নিয়েছিলেন। সরকার ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় শিশু একাডেমির কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এসব কার্যক্রমে সুবিধাভোগী শিশুদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুরাও সমান সুযোগ পাবে।


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।

লিংক কপি হয়েছে ✓
‘বস্তায় বস্তায় টাকা লেনদেন’ মন্তব্য: আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদের ট্রাইব্যুনালে হাজিরা আজ ‘বস্তায় বস্তায় টাকা লেনদেন’ মন্তব্য: আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদের ট্রাইব্যুনালে হাজিরা আজ ◷ ২৩ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসছে এনসিপি, থাকবেন নাহিদসহ ৩ নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসছে এনসিপি, থাকবেন নাহিদসহ ৩ নেতা ◷ ২৪ মিনিট আগে হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু ◷ ৭ ঘণ্টা ৪৪ মিনিট আগে হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম ◷ ৮ ঘণ্টা ৬ মিনিট আগে শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ◷ ৮ ঘণ্টা ৪১ মিনিট আগে আওয়ামী লীগের কর্মকাণ্ড ধৈর্যের সীমা ছাড়াচ্ছে, আর ছাড় নয়: রিজভী আওয়ামী লীগের কর্মকাণ্ড ধৈর্যের সীমা ছাড়াচ্ছে, আর ছাড় নয়: রিজভী ◷ ১১ ঘণ্টা ৪৫ মিনিট আগে